সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

রাতের আঁধারে ১৫ শতক ফলন্ত শিমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে ১৫ শতক ফলন্ত শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক লাখ টাকার অধিক ক্ষতির আশঙ্কা করছেন ওই কৃষক।

পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে ১৫ শতক ফলন্ত শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক লাখ টাকার অধিক ক্ষতির আশঙ্কা করছেন ওই কৃষক।

স্থানীয় কৃষকরা জানান, উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম ৫০ শতক জমিতে আগাম শিমের আবাদ করেছেন। এবারের দফায় দফায় প্রবল বর্ষণের ফলে তার শিমের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ৫০ শতক শিম ক্ষেতের মধ্যে ১৫ শতক জমির শিম গাছের গোড়া কেটে দিয়েছে।

কৃষক এনামুল হক এলিন বলেন, আগাম জাতের শিম চাষে কৃষকদের ব্যাপক খরচ হয়। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। যে ১৫ শতক জমির শিম গাছ কেটে দিয়েছে এই জমি আবাদ করতে প্রায় ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। কয়েকদিন হলো জমি থেকে শিম উঠানো শুরু হয়েছে। যে জমির শিম গাছ কেটে দিয়েছে ওই জমি অন্য জমির চেয়ে উঁচু ও ফলনও ভালো হয়েছিল। ওই জমি থেকে কমপক্ষে ১ লাখ টাকার শিম বিক্রি করতে পারতো।

ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম স্বপন জাগো নিউজকে বলেন, ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছে আমার ছোট ভাই। সোমবার সকালে জমি থেকে প্রায় দেড় মণ শিম সংগ্রহ করেছে। সকালে রোদ বাড়ার পরপর দেখা যায় শিমের ডগা নুইয়ে পড়ছে। পরে দেখা যায় ১৫ শতক জমির শিম গাছ কেটে দেওয়া হয়েছে। শিম গাছ কাটার পেছনে আমরা একজনকে সন্দেহ করছি। কারণ তার সঙ্গে এক সপ্তাহ আগে আমার ছোট ভাইয়ের তর্কাতর্কি হয়েছে। সে ইতোপূর্বে শিমসহ বিভিন্ন ফসল চুরির সঙ্গে জড়িত ছিল। এবারও শিম চুরি নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। এ ব্যাপারে গ্রামের মাতবরদের জানিয়েছি তারা সুষ্ঠু বিচার করবেন আশা করছি।

ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম বলেন, জমি থেকে প্রায়ই শিম চুরি হয়। এজন্য রোববার রাত সাড়ে ১০টার দিকে আমি শিম ক্ষেতে গিয়েছিলাম। প্রায় সাড়ে ১১টা পর্যন্ত শিম ক্ষেতে ছিলাম। তখনও শিম গাছ ভালো ছিল। ভোর থেকে চারজন শ্রমিক মিলে ক্ষেত থেকে শিম তোলা শুরু করি। সকালে সূর্য ওঠার পর দেখতে পাই শিম গাছের ডগা ও পাতা নুইয়ে পড়ছে। পরে লক্ষ্য করে দেখি শিম গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। যে ১৫ শতক জমিতে ফলন ভালো হয়েছে সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ গ্রামের ইকবাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির সঙ্গে কয়েকদিন আগে শিমচুরি নিয়ে আমার তর্কবির্তক হয়েছিল। সে ইতিপূর্বেও শিম, কপি, ঢ্যাঁড়শসহ বিভিন্ন সবজি চুরি করে ধরা পড়েছিল। ক্ষেত দেখতে এলাকার মুরব্বীরা এসেছিল। তাদের কথামতো আমি থানায় কোনো ধরনের অভিযোগ বা জিডি করিনি। তারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

অভিযুক্ত ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন সিরাজগঞ্জে আছি। সোমবার ভোরে এখানে এসেছি। শিম গাছ কাটার বিষয়ে আমার কোনো কিছু জানা নেই।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জাগো নিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক আমাদের অফিসে এসেছিলেন। এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো।

শেখ মহসীন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

সৌরবিদ্যুতের পাতকুয়ায় সেচ, মীরসরাইয়ে চাষের আওতায় ২০ একর পতিত জমি

বিএডিসির বসানো সৌরবিদ্যুৎচালিত ছয়টি ডাগওয়েল বা পাতকুয়া থেকে বিদ্যুৎ বা ডিজেল ছাড়াই সেচের পানি পাচ্ছেন মীরসরাইয়ের পাহাড়ি এলাকার কৃষকেরা।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)