সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ভোলায় বিচ্ছিন্ন চরে ৩ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান

ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য এবং প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষায় ভোলার বিচ্ছিন্ন মাঝের চরে বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে এ বৃক্ষ রোপণ করা হয়।

পরিবেশ

ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য এবং প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষায় ভোলার বিচ্ছিন্ন মাঝের চরে বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে এ বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় মাঝের চরে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির দুই হাজার ৯০০টি গাছের চারা রোপণ করা হয়।

ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ দূষণ, ঝড় ও বন্যা থেকে মানুষকে রক্ষায় বৃক্ষ রোপণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ও উৎসাহিত হয়ে নিজস্ব অর্থায়নে ২ হাজার, একটি এনজিও থেকে ৫০০ ও সরকারিভাবে ৪০০ গাছের চারা পেয়েছি। আজ সেই গাছ রাস্তার দুই পাশে রোপণ করছি।

এই গাছ বড় হলে স্থানীয়দের সম্পদে রূপান্তরিত হবে। তাই স্থানীয়দের এ গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তার, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()