সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১০ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস ৩ কিমি/ঘ

১৯০৯ সালে হজ করে ইতিহাসে নাম লেখান জাপানের উমর ইয়ামাওকা

উমর ইয়ামাওকা ১৯০৯ সালে মক্কায় হজ করেন; তিনিই প্রথম জাপানি, যাঁর হজ ঐতিহাসিকভাবে স্বীকৃত। তবে জাপানের প্রথম মুসলিম ছিলেন সাংবাদিক শোতারো নোদা।

১৯০৯ সালে জাপান থেকে হজের উদ্দেশে মক্কায় যাত্রা করেন উমর ইয়ামাওকা। তিনিই প্রথম জাপানি, যাঁর হজপালন ঐতিহাসিকভাবে স্বীকৃত। জাপানে ইসলামের প্রথম দিকের ইতিহাসে এই সফর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

ইয়ামাওকা হজে যান মুসলিম পণ্ডিত আবদুর রশিদ ইবরাহিমের সঙ্গে। ইবরাহিম জাপান সফর করেছিলেন এবং দেশটির সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক জোরদারের চেষ্টা করেছিলেন। সে সময় জাপানি সমাজের বড় অংশের কাছে ইসলাম ছিল অপরিচিত ধর্ম। হজের মধ্য দিয়ে ইয়ামাওকা জাপানের বাইরের মুসলিম সম্প্রদায় ও তাঁদের ধর্মীয় জীবন সরাসরি দেখার সুযোগ পান।

১৯১০ সালে দেশে ফিরে তিনি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাপানি ভাষায় একটি বই লেখেন, যা প্রকাশিত হয় ১৯১২ সালে। বইটিতে আরব ভূখণ্ড ও তাঁর দেখা পবিত্র স্থানগুলোর বিবরণ ছিল, যা জাপানি পাঠকদের মুসলিম বিশ্বের ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে পরিচয় করায়। সে সময় মুসলিমপ্রধান দেশগুলোর সঙ্গে জাপানের যোগাযোগ বাড়ছিল; পর্যটক, পণ্ডিত ও ইসলাম গ্রহণকারীদের মাধ্যমে ইসলাম নিয়ে আগ্রহ তৈরি হচ্ছিল।

তবে ইয়ামাওকা ইসলাম গ্রহণকারী প্রথম জাপানি ছিলেন না। অটোমান সাম্রাজ্যের নথির ভিত্তিতে করা গবেষণায় জাপানের প্রথম মুসলিম হিসেবে চিহ্নিত হয়েছেন সাংবাদিক শোতারো নোদা। ১৮৯১ সালে তিনি অটোমান রাজধানী ইস্তাম্বুলে গিয়ে তুর্কি ভাষা, অটোমান ইতিহাস ও ইসলাম নিয়ে পড়াশোনা করেন এবং সে বছরই ইসলাম গ্রহণ করে ‘আবদুল হালিম’ নাম নেন।

২০০৭ সালে প্রকাশিত এক গবেষণায় নোবুও মিসাওয়া ও গোকনুর আকচাদাগ অটোমান তুর্কি নথি বিশ্লেষণ করে নোদার ইসলাম গ্রহণের তথ্য যাচাই করেন এবং ঐতিহাসিক নথিতে তা নিশ্চিত হয়।

নোদার ইসলাম গ্রহণ ১৮৯১ সালে, ইয়ামাওকার হজ ১৯০৯ সালে। দুজনের অভিজ্ঞতা জাপানে ইসলামের প্রাথমিক বিকাশ এবং মুসলিম বিশ্বের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্ক বোঝার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।

প্রতিবেদন: বার্তা২৪-এর ইসলাম ডেস্ক।

সূত্র: বার্তা২৪

বার্তা২৪সূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

সন্তানের নাম আরবিতেই রাখতে হবে না, ইসলামে মূল বিষয় নামের অর্থইসলাম

সন্তানের নাম আরবিতেই রাখতে হবে না, ইসলামে মূল বিষয় নামের অর্থ

ইসলামি নাম মানেই আরবি নাম, এই ধারণা ঠিক নয়; বাংলা, ফারসি, উর্দু বা ইংরেজি যেকোনো ভাষার সুন্দর অর্থের নাম রাখা বৈধ, যদি তা ইসলামি বিশ্বাসের পরিপন্থী না হয়।

প্রথম আলো১০ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

মদিনার লাল মসজিদ: কুবা সড়কের পাশে সাহাবি রাবিয়া বিন মালিকের স্মৃতি

মসজিদে নববি ও মসজিদে কুবার সংযোগ সড়কের পাশে লাল ইটের মসজিদে রাবিয়া বিন মালিক ১৯৯০ সালে নির্মিত; এখানে একসময় ওই সাহাবির বসতবাড়ি ছিল।

বার্তা২৪১০ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মসজিদে হারামে ২৫ বছরের ইসতিসকা: সবচেয়ে বেশি ২০ বার ইমামতি শায়খ সুদাইসেরইসলাম

মসজিদে হারামে ২৫ বছরের ইসতিসকা: সবচেয়ে বেশি ২০ বার ইমামতি শায়খ সুদাইসের

২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত মসজিদে হারামে বৃষ্টির নামাজ সালাতুল ইসতিসকা যাঁরা পড়িয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ হয়েছে; শীর্ষে শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

বার্তা২৪১০ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)