সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

চট্টগ্রামে হাতির আক্রমণে একরাতেই নিহত দুজন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে পৃথক ঘটনায় একই রাতে হাতির আক্রমণে নারীসহ দুজন নিহত হয়েছেন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে পৃথক ঘটনায় একই রাতে হাতির আক্রমণে নারীসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পের খোশাল তালুকদারের বাড়ি ও পূর্ব বৈরাগ গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক ৪ নং ওয়ার্ডের মুজিবুল হকের ছেলে মো. দুলাল (৬০) ও বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহানা বেগম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাতির একটি পাল গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পে আক্রমণ চালালে দুলাল মারা যান। অন্যদিকে, বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাত ১টার দিকে টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে হাতির পায়ের চাপায় মারা যান রেহানা বেগম।

এএজেড/এমএইচআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)