সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৬%বাতাস কিমি/ঘ

চট্টগ্রামে ক্রেতা সেজে ১২ সুন্দি কচ্ছপ উদ্ধার, গ্রেফতার দুই

চট্টগ্রামে ক্রেতা সেজে ১২টি সুন্দি প্রজাতির কচ্ছপসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে বনবিভাগ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পশ্চিমপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ

চট্টগ্রামে ক্রেতা সেজে ১২টি সুন্দি প্রজাতির কচ্ছপসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে বনবিভাগ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পশ্চিমপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের মহেশখালী থানাধীন কালামারছড়া উত্তর নলবিলা গ্রামের মৃত সুকান্দ বিকাশ বড়ুয়ার ছেলে আদেশ বড়ুয়া (৫৫) এবং একই গ্রামের মৃত সলিন্দ বড়ুয়ার ছেলে রিপু বড়ুয়া (৩৭)। বুধবার বিকেলেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উদ্ধার কচ্ছপগুলো ‌সুন্দি প্রজাতির। এগুলোকে স্থানীয়ভাবে চিতা কাছিমও বলা হয় বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান।

তিনি জাগো নিউজকে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু লালদিঘী পাড় এলাকায় নিয়মিত কচ্ছপ বিক্রি হয়- এমন খবরে মঙ্গলবার ক্রেতা সেজে বনবিভাগের দুজন কচ্ছপ কিনতে যান। তারা বুধবার কচ্ছপ সরবরাহ করবেন বলে জানান। এরপর বুধবার দুপুরে ঘটনাস্থলে গেলে কচ্ছপগুলো সরবরাহ করার সময় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) এবং ৪১ ধারায় মামলা করা হয় বলে জানান তিনি।

ইকবাল হোসেন/ইএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

গ্যালারি

ঐতিহ্যবাহী দেশীয় মাছ

আমাদের দেশের অধিকাংশ ঐতিহ্যবাহী দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু টিকে আছে আমাদের মাছ চাষিদের কল্যাণে। আসুন ছবির মাধ্যমে আজ আমরা কিছু ঐতিহ্যবাহী দেশীয় মাছ দেখে নেই।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

চকরিয়া সুন্দরবনে ৫০ একরে ১ লাখ ২০ হাজার বাইনগাছ: টিকছে ভালো, বাধা চিংড়িঘেরের বাঁধ

কক্সবাজারের চকরিয়ায় প্রায় বিলীন হয়ে যাওয়া উপমহাদেশের প্রাচীন ম্যানগ্রোভ বন ফেরাতে বদরখালী চ্যানেল ও রামপুরা মৌজায় পরীক্ষামূলকভাবে লাগানো বাইনগাছ ভালো টিকছে; বিশেষজ্ঞরা বলছেন, চিংড়িঘেরের বাঁধে আটকে থাকা জোয়ার-ভাটার প্রবাহ ফেরানোসহ চারটি শর্ত পূরণ হলে বনের প্রাণবৈচিত্র্য ফিরতে পারে।

প্রথম আলো২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ইথিওপিয়া

কফি চাষের উপকারিতা: লাভজনক কৃষি উদ্যোগের সম্ভাবনা

উচ্চমূল্যের ফসল, রপ্তানির সুযোগ, কর্মসংস্থান; ভূমিক্ষয় রোধ, কার্বন শোষণ; নারী ও যুবকের ক্ষমতায়ন — কফি চাষের অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও স্বাস্থ্যগত উপকারিতা, আর বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ির সম্ভাবনা।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()