সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

রোপা আমন চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা

ভোলায় প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে শুরু হয়েছে রোপা আমন ধানের চাষাবাদ। নতুন এ পদ্ধতিতে বীজতলা থেকে শুরু করে রোপণ পর্যন্ত খুব কম খরচ হওয়ায় ব্যাপক লাভের স্বপ্ন দেখছেন ভোলার কৃষকেরা। কৃষকদের দাবি, এ বছর নতুন পদ্ধতিতে আশানুরূপ ফসল ও বেশি লাভ হলে আগামীতে আমন চাষের বিপ্লব ঘটবে জেলায়। তবে এ ব্যাপারে কৃষি বি

ফসল

ভোলায় প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে শুরু হয়েছে রোপা আমন ধানের চাষাবাদ। নতুন এ পদ্ধতিতে বীজতলা থেকে শুরু করে রোপণ পর্যন্ত খুব কম খরচ হওয়ায় ব্যাপক লাভের স্বপ্ন দেখছেন ভোলার কৃষকেরা। কৃষকদের দাবি, এ বছর নতুন পদ্ধতিতে আশানুরূপ ফসল ও বেশি লাভ হলে আগামীতে আমন চাষের বিপ্লব ঘটবে জেলায়। তবে এ ব্যাপারে কৃষি বিভাগের সহযোগিতার আশা করছেন তারা।

সরেজমিনে জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে রোপা আমন চাষাবাদ। উপজেলায় এটাই প্রথমবারের মতো নতুন পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। জমিতে প্ল্যাস্টিক ট্রেতে মাটি, জৈব সার মিশিয়ে বপন করা হয় আমনের বীজ। মাত্র ১৫-১৭ দিনের মধ্যে ধানের চারা রোপণের উপযুক্ত হয়। এরপর জমি থেকে প্ল্যাস্টিকের ট্রেসহ চারা রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে দেওয়া হয়। শ্রমিক ছাড়াই কম সময়ের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে জমিতে রোপণ করা হয়।

আরও পড়ুন: কালো ধানে বেশি ফলনের আশা কৃষক আলামিনের

কলাকোপা গ্রামের কৃষক মো. শাজাহান ও মো. আলাউদ্দিন জানান, তারা আগে সনাতন পদ্ধতিতে রোপা আমনের চাষ করতেন। এবারই প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে রোপা আমন চাষ শুরু করেছেন। সনাতন পদ্ধতিতে বীজতলা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত একর প্রতি খরচ হতো প্রায় ৪৫-৫০ হাজার টাকা। এখন নতুন পদ্ধতিতে খরচ হবে মাত্র ২০-২৫ হাজার টাকা।

কৃষক মো. দেলোয়ার হোসেন ও আবু তাহের কুট্টি বলেন, 'আমরা আগে সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি করলে রোপণের উপযুক্ত হতে ২৫-৩০ দিন লাগতো। এখন সমলয় পদ্ধতিতে সময় লাগে ১৫-১৭ দিন। আগের পদ্ধতিতে শ্রমিক দিয়ে কাজ করাতে হতো। তখন শ্রমিকের ব্যাপক সংকট ছিল। সময়মতো শ্রমিক না পাওয়ায় রোপণও সময়মতো করতে পারতাম না। এখন এ পদ্ধতিতে শ্রমিক ছাড়াই রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে ধানের চারা রোপণ হয়ে যাচ্ছে।'

আরও পড়ুন: টাঙ্গাইলে 'ব্ল্যাক রাইস' চাষে সফল কলেজছাত্র নাহিদ

কৃষক মো. নুরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম ও মো. জুয়েল রানা বলেন, 'আগে আমন চাষ করতে গিয়ে ব্যাপক খরচ হতো। ধানের বাজার বেশি হলে মোটামুটি লাভ পেতাম। এবার মেশিনে চাষ করার কারণে খরচও কম। তাই ধানের বাজার কম হলেও ভালো লাভবান হবো। আমরা এবার ২-৩ একর জমিতে সমলয় পদ্ধতিতে আমন চাষ করেছি। ফলন ও লাভ ভালো হলে আগামী বছর ৫-১০ একর জমিতে চাষ করবো।'

দৌলতখান উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা জানান, দৌলতখান উপজেলায় এবার প্রথম সমলয় পদ্ধতিতে রোপা আমন চাষ হয়েছে ৫০ একর। এরমধ্যে পুরোটাই কলাকোপা গ্রামে ৭৩ জন কৃষক করেছেন। নতুন এ পদ্ধতি কৃষকদের মাঝে জনপ্রিয় করতে পারলে কৃষি খাতে যুগান্তকারী পদক্ষেপ রাখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমলয় হবে অন্যতম মাধ্যম।'

জুয়েল সাহা বিকাশ/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

খরা সামলাতে ও কার্বন জমাতে গভীর শিকড়ের সয়াবিন মাঠে পরীক্ষা করছেন বিজ্ঞানীরা

বেজোস আর্থ ফান্ডের ১ কোটি ৮০ লাখ ডলারের অনুদানে সালক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ইলিনয়, মিজৌরি, ক্যানসাস ও আইওয়ায় জিন-সম্পাদিত সয়াবিন পরীক্ষা করছেন, যার শিকড় সোজা নিচে নামে; আশা, খরায় গভীরের পানি ধরবে এবং হেক্টরপ্রতি বছরে বাড়তি এক টন কার্বন ডাই-অক্সাইড মাটিতে জমা রাখবে।

Morning Ag Clips১৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

সস্তা আমদানির জবাবে নতুন ডিস্টিলারি ও ‘সুপার গাছে’ ঝুঁকছে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস তেল শিল্প

বিশ্বের ইউক্যালিপটাস তেলের মাত্র ৫ শতাংশ উৎপাদন করে অস্ট্রেলিয়া; তাই ব্লু ম্যালি তেলের দুই বড় উৎপাদক জিআর ডেভিস ও এফজিবি ন্যাচারাল প্রোডাক্টস নতুন ডিস্টিলারিতে যথাক্রমে ৬০ লাখ ও ১ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং বুনো গাছের ১ শতাংশের কম তেলের বিপরীতে প্রায় ৭ শতাংশ তেলের প্রজননকৃত গাছ লাগিয়েছে

এবিসি রুরাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

১৫ শতাংশ বৃষ্টি-ঘাটতি নিয়ে বিদায় নিতে শুরু করল ভারতের বর্ষা, ২০০৯ সালের পর সবচেয়ে দুর্বল মৌসুম

আইএমডি জানিয়েছে, শনিবার পশ্চিম রাজস্থান থেকে স্বাভাবিকের দুই দিন পরে দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রত্যাহার শুরু হয়েছে; ১ জুন থেকে ১৯ সেপ্টেম্বর বৃষ্টি দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে ১৪.৯ শতাংশ কম, এল নিনো আরও শক্তিশালী হচ্ছে, আর খরিফ আবাদ গত বছরের চেয়ে প্রায় ১.৪৫ শতাংশ কম।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()