সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

‘ব্যবসায়ীদের দখলে’ হিমাগার, ভাড়া কমলেও কমেনি ভোগান্তি

• হিমাগার গেটে আলু নিয়ে কৃষকদের অপেক্ষা• রাতের আঁধারে ব্যবসায়ীদের আলু হিমাগারে ঢোকানোর অভিযোগ• ১০ হাজার বস্তা আলু নেওয়া সম্ভব হলেও আসছে ২৫ হাজার বস্তা• হিমাগারে আলু সংরক্ষণের সরকারি নিয়ম ৬০ শতাংশ কৃষকের ৪০ শতাংশ ব্যবসায়ীদের

শাকসবজি

• হিমাগার গেটে আলু নিয়ে কৃষকদের অপেক্ষা• রাতের আঁধারে ব্যবসায়ীদের আলু হিমাগারে ঢোকানোর অভিযোগ• ১০ হাজার বস্তা আলু নেওয়া সম্ভব হলেও আসছে ২৫ হাজার বস্তা• হিমাগারে আলু সংরক্ষণের সরকারি নিয়ম ৬০ শতাংশ কৃষকের ৪০ শতাংশ ব্যবসায়ীদের

একদিকে আলুর ভালো দাম না পেয়ে হতাশ কৃষকরা, অন্যদিকে হিমাগারে আলু সংরক্ষণ নিয়েও নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। কৃষকদের আন্দোলনের মুখে হিমাগারে আলু রাখার ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে কিছুটা স্বস্তি পেলেও আলু সংরক্ষণের কার্ড (অনুমতিপত্র) চাহিদামতো পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের।

কৃষকদের অভিযোগ, এখন অধিকাংশ হিমাগারে আলু রাখছেন ব্যবসায়ীরা। আবার কার্ড পাওয়ার পরও হিমাগার গেটে আলু নিয়ে কৃষকদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। অথচ ব্যবসায়ীদের ট্রাক ট্রাক আলু ঢোকানো হচ্ছে হিমাগারগুলোতে।

হিমাগার কর্তৃপক্ষের দাবি, হিমাগারে রাখা আলুতে লাভ বেশি হওয়ায় এবার কৃষকরা বীজের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যেও আলু সংরক্ষণে ঝুঁকেছেন। ফলে আলু সংরক্ষণে হিমাগারে চাপ বেড়েছে, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। দিনে যেখানে হিমাগারে ১০ হাজার বস্তা আলু নেওয়া সম্ভব, সেখানে কৃষকরা নিয়ে আসছেন ২০ থেকে ২৫ হাজার বস্তারও বেশি। ফলে হিমাগার গেটে যানজট তৈরি হচ্ছে।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এবার জেলায় আলু চাষ হয়েছে ৪৩ হাজার ৪৭০ হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ৯ লাখ ৬৬ হাজার ৫৪৬ মেট্রিক টন। তবে অনুকূল আবহাওয়ার কারণে জেলায় এবার ১০ লাখ মেট্রিক টনেরও অধিক আলু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। জেলার ১৯টি হিমাগারে আলু সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। যেখানে কৃষকদের পাশাপাশি আলু সংরক্ষণ করেন ব্যবসায়ীরাও। কিন্তু হিমাগারে সংরক্ষিত আলুর লাভ বেশি পেয়ে কৃষকরা এবার নিজেরাই সংরক্ষণে ঝুঁকে পড়েছেন।

কালাই উপজেলার ধুপসাড়া গ্রামের ইমরান হোসেন বলেন, কয়েকদিন ধরে ধরনা দিয়েও আলুর কার্ড সংগ্রহ করতে পারিনি। অথচ আমাদের বাড়ির পাশেই হিমাগার। যেখানে প্রতি রাতেই ব্যবসায়ীদের হাজার হাজার বস্তা আলু নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু এই হিমাগারেই নয়, জেলার প্রতিটি হিমাগারের সামনেই ব্যবসায়ীদের আলুবোঝাই ট্রাকের সারি। কৃষকদের আলু তো ট্রাকে আসে না। আমাদের অভিযোগ কে শুনবে?

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের আনোয়ার হোসেন বলেন, হিমাগারে ২৫ বস্তা আলু রাখার জন্য দু'দিন ধরে অপেক্ষা করেও রাখতে পারিনি। হিমাগারের গেটের সামনে ট্রাক, ট্রলি ও ভ্যানে শত শত বস্তা আলু নিয়ে আমার মতো অপেক্ষা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু গেট খুলছে না। কখন নেওয়া হবে তাও জানি না। শুনছি রাতে নাকি ব্যবসায়ীদের আলু ঠিকই নেওয়া হচ্ছে।

ক্ষেতলালের বটতলী হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস জাগো নিউজকে বলেন, কৃষকরা যে অভিযোগ করছেন তা পুরোপুরি সঠিক নয়। কৃষকদের পাশাপাশি ব্যবসায়ীদের কিছু আলু রাখতে হয়, কারণ তারা প্রতি বছরই আমাদের হিমাগারে আলু রাখেন। দুই বছর ধরে হিমাগারে আলু সংরক্ষণে লাভ হওয়ায় কৃষকরা শুধু বীজ নয়, বিক্রির জন্যও আলু সংরক্ষণ করছেন। ফলে হিমাগারে চাপ বেড়েছে, যা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ৬০ শতাংশ কৃষক এবং ৪০ শতাংশ ব্যবসায়ীদের আলু হিমাগারে সংরক্ষণের সরকারি নিয়ম থাকলেও হিমাগারে ৮০ শতাংশ কৃষকের আলু সংরক্ষণ করা হয় বলে তিনি দাবি করেন।

কালাই উপজেলার এম ইসরাত হিমাগারের ব্যবস্থাপক রায়হান মন্ডল জাগো নিউজকে বলেন, গত বছর প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া ৬ টাকা হলেও এবার ব্যাংক সুদ ও শ্রমিকের দাম বেশি হওয়ায় ৮ টাকা নির্ধারণ করে হিমাগার অ্যাসোসিয়েশন। কিন্তু কৃষকদের দাবির মুখে সরকার সেই দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে। ফলে প্রতিটি হিমাগারেই আলু সংরক্ষণে চাহিদা বেড়েছে, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া পৌনে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হিমাগারগুলোতে কৃষকদের আলু সংরক্ষণে কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবেই বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে। এর কোনো ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()