সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

সাভারে গবেষণার ৩৮ মোরগ চুরি

ঢাকার সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার ৩৮টি মোরগ চুরির ঘটনা ঘটেছে।

লাইভস্টক

ঢাকার সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার ৩৮টি মোরগ চুরির ঘটনা ঘটেছে।

ঈদুল আজহার আগের রাতে মোরগগুলো চুরি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির তথ্য কর্মকর্তা দেবজ্যোতি ঘোষ।

তিনি বলেন, ঈদের আগের রাতে ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিকভাবে বিষয়টি দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগের রাতে 'পিউর লাইন' মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। চুরির পরপরই বিষয়টি কর্তৃপক্ষ জানলেও তা প্রকাশ না করে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালায়। যে শেড থেকে মোরগগুলো চুরি হয় সেখানে মোট ৩০০ মোরগ রাখা ছিল। ওই শেড থেকে আরআইআর ও হোয়াইট লেগহর্ন জাতের ৩৮টি মোরগ চুরি হয়। ১৯৯৯ সালের দিকে জাপান সরকার থেকে উপহার পাওয়া চারটি জাতের মধ্যে দুটি জাত এগুলো।

বিএলআরএইয়ের পোলট্রি ও উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাকিলা ফারুক বলেন, 'মূলত ঈদের ছুটির মধ্যে ঘটনাটি ঘটেছে। আমি তখন ছুটিতে ছিলাম। ৫ জুলাই অফিসে এসে একটি চিঠি পেয়ে জানতে পেরেছি যে তদন্ত কমিটি হয়েছে।'

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বিএলআরআইয়ের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()