সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

সবজির সরবরাহ কম, চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

বৃষ্টি ও সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারে বেশির ভাগ সবজির দাম চড়া। পেঁপে ও কাঁচকলা ছাড়া প্রায় সব ধরনের সবজিই ৭০ টাকা কেজির ওপরে বিক্রি হচ্ছে। সরকারি ছুটির দিনে বাজারে ক্রেতার উপস্থিতি বাড়লেও বাড়তি দামের কারণে অস্বস্তির কথা জানিয়েছেন তারা।

শাকসবজি

বৃষ্টি ও সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারে বেশির ভাগ সবজির দাম চড়া। পেঁপে ও কাঁচকলা ছাড়া প্রায় সব ধরনের সবজিই ৭০ টাকা কেজির ওপরে বিক্রি হচ্ছে। সরকারি ছুটির দিনে বাজারে ক্রেতার উপস্থিতি বাড়লেও বাড়তি দামের কারণে অস্বস্তির কথা জানিয়েছেন তারা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) রাজধানীর শেওড়াপাড়া, রাইয়ানখোলা, মহাখালী, মিরপুর, আগারগাঁও ও কল্যাণপুরের একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং এক হালি কাঁচকলা একই দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুমুখী ৮০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, বরবটি ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙা ও করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। শিমের দাম সবচেয়ে বেশি—প্রতি কেজি ২০০ টাকা। গাজর ও টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

রাইয়ানখোলা বাজারের ব্যবসায়ী মিজানুল আলম বলেন, অতিবৃষ্টির কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। পাইকারি বাজারেও সরবরাহ কমেছে। এর প্রভাব খুচরা বাজারে পড়েছে। সময়ের সঙ্গে সবজির দাম কমবেশি হয় বলেও জানান তিনি।

মিরপুর-৬ নম্বরের কাঁচাবাজারের বিক্রেতা মোয়াজ্জেম বলেন, শীতের মৌসুমে সবজির দাম তুলনামূলক কম থাকে। অন্য সময় সাধারণত ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বেশির ভাগ সবজি পাওয়া যায়।

সবজি কিনতে আসা রাবেয়া বেগম বলেন, 'আগে কম টাকায় এক ব্যাগ সবজি কিনতাম। এখন এক ব্যাগ টাকা দিয়েও সবজিতে ব্যাগ ভরে না। দেশে উৎপাদিত প্রায় সব সবজির দামই বেশি। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করায় সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।'

আরেক ক্রেতা ফাতিহা ইসলাম বলেন, '২০ থেকে ৩০ টাকার নিচে কোনো শাক পাওয়া যায় না। দুই-তিন পদ সবজি কিনতেই ২০০ টাকার বেশি খরচ হয়ে যাচ্ছে। ফলে এক হাজার টাকার বাজারে সামান্য পণ্য নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()