সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

পাখা ঝাপটানোর আনন্দ ফিরে পেলো ওরা

খাঁচায় আটকে রাখা ১০টি পাখি আকাশে অবমুক্ত করে দিয়েছেন প্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন 'ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের' কর্মীরা।

পরিবেশ

খাঁচায় আটকে রাখা ১০টি পাখি আকাশে অবমুক্ত করে দিয়েছেন প্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন 'ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের' কর্মীরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পাখিগুলো অবমুক্ত করা হয়।

সংগঠনটির কর্মীরা রাজধানীর টঙ্গী কলেজগেট ও সাভারের পলাশবাড়ির বিভিন্ন পাখির দোকান থাকা অবৈধভাবে রাখা এসব পাখি উদ্ধার করেন। এদের মধ্যে দুটি মদনা টিয়া, চারটি সবুজ টিয়া, দুটি মুনিয়া ও দুটি সরালি ছিল।

পাখিগুলো উদ্ধার করেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান, সংগঠনের কর্মী ইফতিকার মাহমুদ, সৈয়দা অনন্যা ফারিয়া, মাহমুদুল হাসান তালুকদার, তাসবিন সাকিব, নিলয় হাসান ও তাজরিয়ান আলম নিলি ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইন্সপেক্টর নার্গিস সুলতানা লিজা।

পাখি অবমুক্তের সময় উপস্থিত ছিলেন পাখি গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল হাসান খান।

তিনি জাগো নিউজকে বলেন, 'অবমুক্ত করা সবগুলোই দেশি পাখি এবং প্রজননক্ষম। বন্যপ্রাণী আইন অনুযায়ী দেশি পাখি শিকার করা, বিক্রি করা, পালন করা কিংবা পরিবহন করা শাস্তিযোগ্য অপরাধ। ডিপ ইকোলজির তরুণ স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে বন্দিদশা থেকে পাখিগুলো উদ্ধার করেছেন। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। পাশাপাশি বন্যপ্রাণী আইন বাস্তবায়নে এটি একটি উত্তম পদক্ষেপ।'

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী দেশি পাখি শিকার, সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও পরিবহন করা অপরাধ হিসেব গণ্য। এ অপরাধের জন্য সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

মাহবুব সরদার/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()