সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ১০ কিমি/ঘ

‘বাড়িতে ধান নাই, দাম বাড়লেও আমাদের লাভ হচ্ছে না’

নওগাঁয় সরবরাহ কম থাকায় দুই সপ্তাহের ব্যবধানে প্রতিমণ চিকন ধানের দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা, মাঝারি ও মোটা প্রতিমণ ধানের দাম বেড়েছে ৭০ থেকে ৯০ টাকা।

নওগাঁয় সরবরাহ কম থাকায় দুই সপ্তাহের ব্যবধানে প্রতিমণ চিকন ধানের দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা, মাঝারি ও মোটা প্রতিমণ ধানের দাম বেড়েছে ৭০ থেকে ৯০ টাকা।

শনিবার (২১ অক্টোবর) মহাদেবপুর উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা যায় ধানের সরবরাহ অনেক কম। কারণ দরিদ্র কৃষকরা প্রয়োজনের তাগিদে আগেই সব ধান বিক্রি করে দিয়েছেন।

জানা যায়, দুই সপ্তাহ আগে জিরাশাইল এক হাজার ২৭০ থেকে এক হাজার ২৯০ টাকা, কাটারিভোগ এক হাজার ২৪০ থেকে এক হাজার ২৬০ টাকা এবং পারিজা, ৫৬, ২১ জাতের ধান এক হাজার ৫০ থেকে এক হাজার ৭০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে জিরাশাইল এক হাজার ৩৪০ থেকে এক হাজার ৩৭০ টাকা, কাটারিভোগ এক হাজার ৩৩০ থেকে এক হাজার ৩৬০ টাকা এবং পারিজা, ৫৬, ২১ জাতের ধান এক হাজার ১৫০ থেকে এক হাজার ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পানির নিচে ১৮৮৬ হেক্টর ধান ও সবজির জমি

উপজেলার চেরাগপুর ইউনিয়নের কৃষক সজিব আলী বলেন, আমি সাত বিঘা জমিতে ৫৬ জাতের ধান চাষ করেছি। সেসময় ধান কাটা-মারাই শেষে প্রতি মন এক হাজার ৫০ টাকাতে বিক্রি করেছি। সেই তুলনায় ২০ দিনে ধানের দাম বেড়েছে ১০০ টাকা। কিন্তু এখন আর বাড়িতে তেমন ধান নেই যে কারণে দাম বাড়লেও আমাদের কোনো লাভ হচ্ছে না।

উপজেলার বকচর গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, ৯ বিঘা জমি করি আর খাই। যা ধান পাই বিক্রি করে আগে দেনা শোধ করি এরপর যা থাকে তা প্রতি মাসে বিক্রি করে সংসার চালাই। বেশি থাকলে দাম পাই না আর গোলা ফাঁকা হলে দাম পাই না।

উপজেলার ধান ব্যবসায়ী করিম তরফদার বলেন, আগে সরবরাহ ভালো ছিল এবং দামও কম ছিল। আমি প্রতি হাটে দুই হাজার থেকে আড়াই হাজার মন ধান কিনে থাকি। কিন্তু সরবরাহ কম থাকায় আজ এক হাজার মণ ধানও কিনতে পারিনি। মণ প্রতি ৯০ থেকে ১০০ টাকা বেশি দিয়ে ধান কিনতে হচ্ছে।

আরও পড়ুন: ধানের দামে কৃষকের মাথায় হাত

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, গত সপ্তাহে প্রতি মণ ধানের দাম বেড়েছিল ৫০ টাকা এবং এই সপ্তাহেও ৫০ টাকা বেড়েছে। এখন বোরো মৌসুম প্রায় শেষ, যে কারণে কৃষকদের গোলায় তেমন ধান না থাকায় হাটে এর প্রভাব পড়েছে। আশা করি মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত বেশি দামে ধান বিক্রি করতে পারলে কৃষকরা লাভবান হবেন।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

সংকট নেই বলছে মন্ত্রণালয়, তবু বস্তা ১৭০০ টাকা: সার নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকের রিপোর্টে সদস্যরা বলেছেন, পর্যাপ্ত মজুতের পরও বিতরণের দুর্বলতা, কালোবাজারি ও পাচারে কৃষক ভুগছেন; নজরদারি ও ডিলার নিয়োগে স্বচ্ছতার সুপারিশ এসেছে।

ঢাকা পোস্ট৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

নওগাঁয় ৩ হাজার ৩৫০ হেক্টরে আগাম শীতের সবজি, এক সপ্তাহে দাম নেমেছে অনেকটা

বাজার ধরতে আগাম চাষে নেমেছেন নওগাঁর কৃষকেরা; এক বিঘা বাঁধাকপিতে ৪৫ হাজার টাকা খরচে ১ লাখ ২০ হাজার টাকার আশা এক চাষির, সরবরাহ বাড়ায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে দাম।

দৈনিক বাংলা৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)