সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

দেশি গাবের স্বাস্থ্য উপকারিতা, জানলে অবাক হবেন

দেশি গাব বাংলাদেশের মৌসুমি ফলগুলোর মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। বর্ষা ও শরৎকালে সহজেই পাওয়া যায় এই ফলটি গ্রামীণ জনপদে অনেকের কাছেই পরিচিত ও প্রিয়।

দেশি গাব বাংলাদেশের মৌসুমি ফলগুলোর মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। বর্ষা ও শরৎকালে সহজেই পাওয়া যায় এই ফলটি গ্রামীণ জনপদে অনেকের কাছেই পরিচিত ও প্রিয়।

কাঁচা অবস্থায় এর স্বাদ কষাটে হলেও পাকার পর এটি মিষ্টি ও নরম হয়ে যায়। শুধু স্বাদের জন্যই নয়, গাব ফল তার অসাধারণ পুষ্টিগুণ ও ঔষধি গুণের জন্যও পরিচিত। আধুনিক গবেষণায় দেখা গেছে, এই ফলটি শরীরের নানা সমস্যায় প্রাকৃতিকভাবে উপকার দিতে পারে। তাই আজকের আলোচনায় থাকছে গাব ফলের উপকারিতা ও এর স্বাস্থ্যগুণ।

গাব ফলে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে। যারা নিয়মিত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের জন্য গাব ফল হতে পারে একটি প্রাকৃতিক সমাধান।

গাব ফল হজমশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা প্রাকৃতিক ফাইবার খাবার দ্রুত হজমে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়তা করে। অনেক সময় অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে পেটে গ্যাস, অস্বস্তি বা বদহজম দেখা দেয়। গাব ফল এসব সমস্যা কমাতে সহায়ক হতে পারে।

গাব ফলে থাকা পটাশিয়াম শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ। নিয়মিত পরিমাণমতো গাব ফল খেলে শরীরে সোডিয়ামের ভারসাম্য ঠিক থাকে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। তাই হৃদরোগ প্রতিরোধে এটি একটি প্রাকৃতিক সহায়ক ফল হিসেবে বিবেচিত হতে পারে।

গাব ফলে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে দ্রুত শক্তি জোগায়। যারা শারীরিক দুর্বলতা বা ক্লান্তিতে ভোগেন, তারা এটি খেলে কিছুটা আরাম অনুভব করতে পারেন। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীর ক্লান্ত হয়ে গেলে গাব ফল শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

গাব ফলে আয়রন ও অন্যান্য খনিজ উপাদান থাকায় এটি রক্তস্বল্পতা কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত এটি খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা উন্নত হতে পারে। বিশেষ করে যারা দুর্বলতা, মাথা ঘোরা বা ক্লান্তির সমস্যা থাকলে, তাদের জন্য এটি উপকারী হতে পারে।

গাব ফলে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল দূর করতে সাহায্য করে। এটি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সহায়তা করে। ফলে ত্বক ও শরীর দুটোই সুস্থ থাকে।

গাব ফল তুলনামূলকভাবে কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। যারা ডায়েট করছেন তাদের জন্য এটি একটি ভালো ফল হতে পারে।

গাব ফল শুধু একটি মৌসুমি ফল নয়, এটি একটি পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক খাদ্য। নিয়মিত সঠিক পরিমাণে গাব ফল খেলে শরীর সুস্থ ও সতেজ রাখা সম্ভব। সূত্র: এনডিটিভি, হেলথ লাইন ও অন্যান্য

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

চায়ের জেলা মৌলভীবাজারে বাড়ছে লেবু চাষ, বছরে প্রায় ১১,৯২০ টন

জেলায় ১,২৪০ হেক্টরে লেবু চাষ হচ্ছে; শ্রীমঙ্গলে পাঁচ বছরে আবাদ বেড়েছে ১০০ হেক্টর, পাইকারি দর এখন প্রতি পিস ১৫-৩৫ টাকা, তবে রপ্তানি এখনো শুরু হয়নি।

কৃষি সময়২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

পাবনার গোয়ালঘরে রাসায়নিকে ২৪ ঘণ্টায় কলা পাকানো, ১২ হাজার কলা ধ্বংস

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মালিগাছার রাখালগাছিতে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে পাকানোর কারবার ধরে ৫০ হাজার টাকা জরিমানা করেছে; একই দিনে ২৭ জেলায় ৭২ প্রতিষ্ঠানকে জরিমানা।

বাংলা নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)