সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৯%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে চাষ হচ্ছে সুপার ফুড কিনোয়া

সুপার ফুড হিসেবে পরিচিত কিনোয়া চাষ হচ্ছে বাংলাদেশে। তবে চট্টগ্রামে প্রথমবারের মতো চাষ করে বাজিমাত করেছেন মিরসরাইয়ের কৃষক দিলীপ নাথ। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা এলাকায় প্রায় ২৪ শতক জমিতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় চাষ করেছেন তিনি।

ফসল

সুপার ফুড হিসেবে পরিচিত কিনোয়া চাষ হচ্ছে বাংলাদেশে। তবে চট্টগ্রামে প্রথমবারের মতো চাষ করে বাজিমাত করেছেন মিরসরাইয়ের কৃষক দিলীপ নাথ। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা এলাকায় প্রায় ২৪ শতক জমিতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় চাষ করেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে নতুন ফসল হিসেবে পরিচিতি পেলেও এ ফসলের বেশ চাহিদা ইউরোপ আমেরিকায়। সুপার ফুড নামে পরিচিত এ পণ্যে রয়েছে হাইপ্রোটিন, ভিটামিন, মিনারেল, আয়রন ও এন্টিঅক্সিডেন্ট। তবে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। তাই বৈশ্বিক বাজারে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কম খরচে মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এ ফসল ঘরে তোলা সম্ভব। এছাড়া অন্য ফসলের তুলনায় সময়ও কম লাগে।

কৃষিবিদরা জানান, প্রতি শতাংশ জমিতে কিনোয়া চাষ করতে ৫০০-৬০০ টাকা খরচ হয়। ফসল উৎপন্ন হবে ৪-৬ কেজি। কৃষকদের দিয়ে পরীক্ষামূলকভাবে কিনোয়া চাষ করে সুফল পাওয়া গেছে। বাংলাদেশে কিনোয়া চাষের অনুকূল পরিবেশ আছে। আমদানি করা কিনোয়ার প্রতি কেজির দাম ১ হাজার ৬০০ টাকা। দেশে ক্রমেই কিনোয়ার ক্রেতা বাড়ছে।

আরও পড়ুন• মিরসরাইয়ে স্কোয়াস চাষে সফল কৃষক মুসলিম• মিরসরাইয়ে গাজর চাষে প্রথমবারেই সফল নূর আলম

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রায় ২৪ শতকের এ জমিতে চট্টগ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ হয়েছে মিরসরাইয়ে। তবে ভালো ফলন দেখে কৃষক সন্তুষ্ট বলে জানায় কৃষি অফিস।

চাষি দিলীপ নাথ বলেন, 'উপজেলা কৃষি অফিসার প্রতাপ রায়ের সহযোগিতায় ২৪ শতক জমিতে প্রথমবারের মতো কিনোয়া চাষ করেছি। তিনি আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী কাজ করায় ভালো ফসল হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর বীজ বুনেছি। অল্প কিছুদিনের মধ্যে ঘরে তুলতে পারবো।'

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ রায় বলেন, 'অনেকটা সরিষা চাষের পদ্ধতিতে হওয়ায় খরচ ও সময় দুটোই কম লাগে। ৪-৫ দিনের মধ্যে গাছ গজাতে শুরু করে। ১ মাস পর ইউরিয়া ব্যবহার করে জমি লোল আকারে করে মাটি উঁচু করে গাছগুলো সারিবদ্ধ করা হয়। ১০-১৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। আগামীতে কিনোয়া চাষের প্রচুর সম্ভাবনা আছে।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

লাইভস্টক

বৃষ্টির পর আয়ারল্যান্ডে ঘাসের বৃদ্ধি ফিরল হেক্টরে দৈনিক ৬৩ কেজি শুষ্ক পদার্থে

গ্রীষ্মজুড়ে মাটির আর্দ্রতা-ঘাটতিতে ভোগা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের খামারগুলোতে বৃষ্টি ফেরায় জাতীয় গড় ঘাস-বৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে হেক্টরে ৬৩ কেজি শুষ্ক পদার্থে, জানিয়েছে পাস্চারবেজ আয়ারল্যান্ড।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

চার বছর ধরে ভাঙা সেতু, মাথায় করে ফসল আনছেন কালাইয়ের কৃষকেরা

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে ফসলি মাঠের একমাত্র সেতুটি চার বছর আগে ভেঙে পড়ায় শত শত কৃষক ধান-আলু মাঠ থেকে বাড়ি আনতে বাড়তি সময় ও খরচ গুনছেন; এলজিইডি বলছে, বরাদ্দ পেলেই নতুন সেতু।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

৪৫ বছর ভেজালমুক্ত ঘানির তেল: সুনামগঞ্জের লস্কর আলীর সচ্ছলতা ও সম্মাননা

সুনামগঞ্জ সদরের সীমান্তঘেঁষা নারায়ণতলা গ্রামে ৪৫ বছর ধরে ঘোড়ায় টানা কাঠের ঘানিতে খাঁটি শর্ষের তেল উৎপাদন করছেন ৭১ বছরের মো. লস্কর আলী; এই ব্যবসায় সংসারে সচ্ছলতা এসেছে, এসেছে উপজেলা প্রশাসনের সম্মাননাও।

প্রথম আলো১৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()