সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সুনামগঞ্জে বন্যার প্রভাব পশুহাটে

সুনাগঞ্জে বন্যার প্রভাব পড়েছে পশুহাটে। রাত পোহালেই ঈদ, অথচ এখনো জমেনি হাটগুলো। মাঠভর্তি কোরবানির পশু থাকলেও নেই ক্রেতার দেখা। ফলে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও গৃহস্থরা।

লাইভস্টক

সুনাগঞ্জে বন্যার প্রভাব পড়েছে পশুহাটে। রাত পোহালেই ঈদ, অথচ এখনো জমেনি হাটগুলো। মাঠভর্তি কোরবানির পশু থাকলেও নেই ক্রেতার দেখা। ফলে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও গৃহস্থরা।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ১১টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুহাট বসেছে। এসব হাটে স্থানীয় কৃষক ও খামারিদের পালিত গরুই বেশি উঠেছে। তবে বন্যার প্রভাবে খামারি এবং কোরবানি গরু পালনকারীরা রয়েছেন দুশ্চিন্তায়। কারণ, হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার অভাবে বিক্রি হচ্ছে কম। যদিও দাম নিয়ে ক্রেতাদের কোনো বাড়তি অভিযোগ নেই।

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের পশুর হাট ঘুরে দেখা যায়, মাঠের কানায় কানায় ছোট থেকে শুরু করে সব ধরনের গরু ও ছাগলে ভরে উঠেছে। কিন্তু হাটে পশু থাকলে নেই ক্রেতাদের ভিড়। কয়েকজন আসছেন দাম করছেন আবার চলে যাচ্ছেন।

কৃষক ও খামারিরা জানান, বন্যার কারণে সুনামগঞ্জে এখনো পশুহাট জমে উঠেনি। অন্য বছর এ হাটে ক্রেতাদের ঢল নামতো। এ বছর দিন চলে যাচ্ছে কিন্তু ক্রেতার দেখা মিলছে না। যাও দু-একজন আসছেন তাদের সঙ্গে দামদরে মিলছে না। এখন গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় তারা।

সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের ইজারাদার ওয়াসিম আহমদ বলেন, প্রশাসনের দেওয়া সব নিয়ম মেনেই পশুহাট পরিচালনা করছি। হাটে পর্যাপ্ত পরিমাণ পশু থাকলেও ক্রেতার দেখা মিলছে না। এজন্য বড় অঙ্কের টাকা লোকসান হতে পারে।

মাঠে গরু নিয়ে আসা আফজাল মিয়া বলেন, অনেক কষ্ট করে সুনামগঞ্জের পশুহাটে গরু নিয়ে এসেছি। রাত পোহালেই ঈদ, অথচ এখন গরু বিক্রি করতে পারিনি। ১ লাখ টাকার গরু মাত্র ৬০ থেকে ৬৫ হাজার টাকা দাম বলছে।'

হাটে গরু নিয়ে আসা তোফাজ্জল মিয়া বলেন, 'চৈত্র মাসে টাকা ধার করে মেয়েকে বিয়ে দিয়েছি। একটি বড় গরু ছিল, কোরবানির ঈদে বিক্রি করে ঋণ শোধ করার ইচ্ছা ছিল। গরু নিয়ে হাটেও এসেছি কিন্তু ক্রেতা একবারে নেই। মাঝে মধ্যে যারা আসেন তাও দাম করে চলে যাচ্ছে। জানি না গরুটি বিক্রি করতে পারবো কি না।'

সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, বন্যার কারণে এ বছর পশুহাটগুলো তেমন একটা জমেনি। আমরা হাট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি স্বাস্থ্যবিধি মেনেই যাতে পশুহাট পরিচালনা করা হয়।

লিপসন আহমেদ/এসজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()