সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিনও দুর্গন্ধ, পড়ে ছিল বর্জ্য

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরার উত্তর মেট্রো স্টেশনের পাশে গড়ে ওঠা অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হলেও এখনো পুরোপুরি পরিষ্কার করা হয়নি এলাকা। হাট সরানোর একদিন পরও সেখানে পড়ে থাকতে দেখা গেছে পশুর বর্জ্য, গোবর ও কাদার স্তূপ।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরার উত্তর মেট্রো স্টেশনের পাশে গড়ে ওঠা অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হলেও এখনো পুরোপুরি পরিষ্কার করা হয়নি এলাকা। হাট সরানোর একদিন পরও সেখানে পড়ে থাকতে দেখা গেছে পশুর বর্জ্য, গোবর ও কাদার স্তূপ।

সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, হাট সরানোর সঙ্গে সঙ্গেই এলাকা পরিষ্কার করা হবে। তবে সরেজমিনে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মীরা দেরিতে পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন। কেউ পানি ছিটাচ্ছেন, আবার কোথাও হাঁটার পথের পাশে জমে আছে বর্জ্যের স্তূপ।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা। দুর্গন্ধ আর কাদার কারণে চলাচল করতে গিয়ে বিরক্তি প্রকাশ করেন অনেকে।

উত্তরার উত্তর মেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিন শুক্রবারও পড়ে ছিল পশুর বর্জ্য, নষ্ট হয়ে গেছে অনেক গাছ। ছবি: জাগো নিউজ

তারা এটিকে নৈরাজ্য বলে আখ্যায়িত করেছেন এবং অবৈধ পশুর হাট ও ক্ষতিগ্রস্ত পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

রুহুল আমিন নামের এক পথচারী বলেন, 'রাস্তা দিয়ে হাঁটতেই নাক চেপে ধরতে হচ্ছে। চারদিকে তীব্র দুর্গন্ধ, তার ওপর কাদার কারণে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে।'

উত্তরার উত্তর মেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিন শুক্রবারও পড়ে ছিল পশুর বর্জ্য, নষ্ট হয়ে গেছে অনেক গাছ। ছবি: জাগো নিউজ

দ্রুত বর্জ্য অপসারণ ও পুরো এলাকা পরিষ্কার করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

মেট্রো স্টেশনের পাশে অবৈধ পশুর হাট উচ্ছেদের পরও বর্জ্য ও দুর্গন্ধে ভোগান্তি চলছেই। এ অবস্থাকে 'নৈরাজ্য' বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এটি কোনোভাবেই পশুর হাটের নির্ধারিত স্থান ছিল না, বরং কিছু লোভী ব্যক্তি রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক স্বার্থে এখানে হাট বসিয়েছিল।

উত্তরার উত্তর মেট্রো স্টেশনের পাশে ঈদের পরের দিন শুক্রবারও পড়ে ছিল পশুর বর্জ্য, ছবি: জাগো নিউজ

হালিমুল নামের এক পথচারী বলেন, 'এটি সম্পূর্ণ নৈরাজ্য। এখানে পশুর হাট বসানোর কোনো অনুমতি ছিল না। কিছু লোভী মানুষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে টাকা কামানোর জন্য এটি করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা উচিত।'

তিনি আরও বলেন, হাট বসানোর কারণে যেসব গাছপালা ও সবুজ এলাকা নষ্ট হয়েছে, তা দ্রুত পুনরুদ্ধারের জন্য সেখানে অবিলম্বে গাছ লাগানো উচিত।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনের একটি অংশের সহযোগিতা ছাড়া এ ধরনের অবৈধ কার্যক্রম সম্ভব নয়।

উত্তরার উত্তর মেট্রো স্টেশনের পাশে শুক্রবার পরিচ্ছন্নতা অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ছবি: ডিএনসিসি

চৌধুরী আলমাস নামের এক বাসিন্দা বলেন, 'পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব ছিল না। তারা জড়িত ছিল, তাই তাদেরও এ ধরনের কর্মকাণ্ডের জন্য শাস্তির আওতায় আনা উচিত।'

এ ঘটনায় দ্রুত তদন্ত, দায়ীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আইএইচও/এমএমএআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()