সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

মমতার জন্য ৩০ মণ হাঁড়িভাঙ্গা পাঠালেন প্রধানমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির জন্য ১২০০ কেজি (৩০ মণ) রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপহার বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াবে বলে মনে করেন দু'দেশের প্রতিনিধিরা।

ফল

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির জন্য ১২০০ কেজি (৩০ মণ) রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপহার বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াবে বলে মনে করেন দু'দেশের প্রতিনিধিরা।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে উপহারের আম পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এ সময় ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার আমের প্যাকেটগুলো ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এর আগে সকাল ১০টায় সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছায়।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার বলেন, আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালি অধ্যায় পার হচ্ছে তারই স্মারকস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরের জন্য শুভেচ্ছা স্বরূপ আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দু'দেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে আমরা আশা করি।

এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মো. জামাল হোসেন/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()