সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৮%বাতাস ৩ কিমি/ঘ

পেলিক্যানের সঙ্গী জোটেনি ৪ বছরেও

বিশাল আকারের জলজ পাখি গ্রেট হোয়াইট পেলিক্যান। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের হ্রদ ও সাগরের কাছাকাছি জায়গায় তাদের বসবাস। বাংলাদেশে প্রথমবারের মতো এ পাখির আগমন ঘটে ২০১৪ সালে।

বিশাল আকারের জলজ পাখি গ্রেট হোয়াইট পেলিক্যান। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের হ্রদ ও সাগরের কাছাকাছি জায়গায় তাদের বসবাস। বাংলাদেশে প্রথমবারের মতো এ পাখির আগমন ঘটে ২০১৪ সালে।

দর্শনার্থীদের বিনোদন তৈরির লক্ষ্যে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক প্রতিষ্ঠালগ্নে বিদেশি নানা প্রজাতির প্রাণীর সঙ্গে দুটি পেলিক্যান পাখি আনা হয়। ২০১৭ সালের প্রথম দিকে অসুস্থ হয়ে স্ত্রী পেলিক্যানটি মারা যায়। এরপর থেকেই একাকিত্ব শুরু হয়েছে পুরুষ পাখিটির। চার বছরেও সঙ্গী জোটেনি তার।

সাফারি পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, জলের পাখি পেলিক্যান। বড় ঠোঁটের জন্য এরা বিখ্যাত। ঠোঁটের নিচে চামড়ার থলি থাকে, যার মধ্যে এরা খাবার জমিয়ে রাখে। মাছ এদের প্রধান খাদ্য। জলাশয়ের ধারে শিকারের সন্ধানে এদের বসার ভঙ্গি খুবই বৈচিত্র্যময়। এ পাখি প্রায় দেড় মিটার লম্বা। এদের পা ছোট। আঙুলগুলো পরস্পরের সঙ্গে চামড়া দিয়ে জোড়া লাগানো।

খাবার শিকারের সময় এরা পানিসহ মাছ উঠিয়ে নেয়। পরে মাছ নিজের থলিতে ঢুকিয়ে পানিগুলো ফেলে দেয়। পানিতে ভালো সাঁতারও কাটতে পারে এ পেলিক্যান। এ পাখি ঝাঁক তৈরি করে ভ্রমণ করে। এখন পর্যন্ত বিশ্বে আট প্রজাতির পেলিক্যানের দেখা মেলে। প্রজননের সময় এরা মূলত গাছে বাসা তৈরি করে। ১-৪টি ডিম দেয়।

২৮-৩৬ দিন পর্যন্ত ডিমে তা দিলে তা থেকে ছানার জন্ম হয়। বিশাল আকারের পাখি হলেও এরা ঘণ্টায় ৬০ মাইল বেগে উড়তে পারে।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, সাফারি পার্কের ধনেশ অ্যাভিয়ারিতে পেলিক্যানের বসবাস। প্রায় এক একর আয়তনের এ জায়গার চারদিক দিয়ে বেষ্টনী তৈরি করা। মূলত, এখানেই তার দিনগুলো অতিবাহিত হচ্ছে। কখনো একাকী চুপচাপ বসে থাকা, আবার কখনো উড়ে যাওয়ার প্রচেষ্টা এসবই তার সারা দিনের রুটিনে লিপিবদ্ধ। এছাড়া সে দর্শনার্থীদের নানাভাবে কসরতও দেখায়। শিশুসহ অনেকেই দেশে অপরিচিত এ পাখিকে দেখে আলাদা বিনোদন পায়।

তিনি আরও বলেন, সঙ্গী স্ত্রী মারা যাওয়ায় পুরুষ এ পাখিকে দৈনিক দেড় কেজি করে ছোট রুই মাছ (নলা) দেওয়া হয়। এখন পর্যন্ত এ পাখির তেমন কোনো অসুস্থতা তৈরি হয়নি। ভিনদেশি হলেও আশা করা যায় এ পাখিটি আমাদের পরিবেশের সঙ্গে ভালোভাবেই মিশে আছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জাগো নিউজকে বলেন, পেলিক্যানের সঙ্গীটি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর চার বছর ধরে একাকী রয়েছে পুরুষ পাখিটি। তার একজন সঙ্গী হলে প্রজননের একটি সম্ভাবনা ছিল। তবে সে উপায় যে এখনো তৈরি হয়নি। তবে টিকে থাকা এ সদস্যকে কেন্দ্র করে সাফারি পার্কের পর্যটকরা ভালোই বিনোদন পাচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)