সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

শীত কমার কারণ জানালো আবহাওয়া অফিস

জানুয়ারি বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হলেও এ মাসের শেষার্ধে শীত অনেকটা কম অনুভূত হচ্ছে। মাসের প্রথম ১৪ দিন টানা শৈত্যপ্রবাহ থাকলেও বিগত কয়েকদিন ধরে দেশে শৈত্যপ্রবাহ নেই।

পরিবেশ

জানুয়ারি বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হলেও এ মাসের শেষার্ধে শীত অনেকটা কম অনুভূত হচ্ছে। মাসের প্রথম ১৪ দিন টানা শৈত্যপ্রবাহ থাকলেও বিগত কয়েকদিন ধরে দেশে শৈত্যপ্রবাহ নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশা কমে যাওয়া, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ দুর্বল থাকা এবং বাতাসে আর্দ্রতার প্রভাবের কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, গত এক সপ্তাহ ধরে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সূর্যের আলো সরাসরি ভূমিতে পড়ছে। ফলে দিনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং শীতের অনুভূতি কম হচ্ছে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রবাহ খুবই দুর্বল থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি বলেন, এই মাসের প্রথমার্ধে অনেক ঠান্ডা ছিল। গত সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শীত অনেকটা কমছে, তবে দেশের অন্যান্য জায়গার চেয়ে উত্তরাঞ্চলে ভোরবেলার শীতের বেশ ভালো অনুভূতি রয়েছে। আজও দুই জেলায় বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ রয়েছে।

চলতি মাসে বিস্তৃত শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এই মাসের বাকি দিনগুলোতে বিক্ষিপ্তভাবে দেশে দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। তবে বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি জানান, মাঘ মাসের এক সপ্তাহ শেষ হলো মাত্র। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

আজ আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আরএএস/বিএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()