সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°মেঘলাআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

তীব্র গরমে ফেটে যাচ্ছে লিচু

তীব্র দাবদাহে রাজশাহীর লিচু বাগানে দেখা দিয়েছে নতুন সংকট। অতিরিক্ত গরমে গাছেই ফেটে যাচ্ছে লিচু। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

তীব্র দাবদাহে রাজশাহীর লিচু বাগানে দেখা দিয়েছে নতুন সংকট। অতিরিক্ত গরমে গাছেই ফেটে যাচ্ছে লিচু। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

কৃষকরা বলছেন, দিনের উচ্চ তাপমাত্রা ও মাটির আর্দ্রতার অভাবে লিচুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। ফলে কাঁচা ও আধাপাকা লিচু গাছেই ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এতে বাজারজাতের আগেই ফলের বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল মাত্র ১৮ শতাংশ। পরদিন ১৬ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমে ৩৪.২ ডিগ্রি হলেও আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৭০ শতাংশে। ১৭ এপ্রিল তাপমাত্রা আবার বেড়ে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস হয়, আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। ১৮ এপ্রিল সকালে আর্দ্রতা হঠাৎ বেড়ে ৯৮ শতাংশে পৌঁছায়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি। ১৯ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি, আর্দ্রতা ৭৭ শতাংশ। তবে এই কয়েকদিনে কোনো বৃষ্টিপাত হয়নি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর রাজশাহী জেলায় ৫২৮ হেক্টর বাগানে লিচুর চাষ হয়েছিল। এর লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭৬৮ টন। এক বছরের ব্যবধানে দুই হেক্টর কমেছে লিচু চাষ। জেলায় এবার লিচু চাষ হয়েছে ৫২৬ হেক্টর জমিতে। তবে লিচু চাষের জমি কমলেও উৎপাদন বাড়ার আভাস দিয়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৭৭৫ টন।

এদিকে কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এ বছর তাপমাত্রা ও আর্দ্রতার হঠাৎ পরিবর্তনে লিচুর খোসা দ্রুত প্রসারিত ও সংকুচিত হয়, ফলে ফল ফেটে যাওয়ার প্রবণতা বাড়ছে।

রাজশাহীর পবা উপজেলার লিচু চাষি আব্দুল মালেক বলেন, কয়েকদিন আগেও প্রচণ্ড গরম ছিল। এখন আবার আর্দ্রতা বেড়েছে। এই কারণে গাছের লিচু ফেটে যাচ্ছে, আমরা খুব চিন্তায় আছি।

গোদাগাড়ীর আরেক কৃষক শফিকুল ইসলাম জানান, বৃষ্টি নেই, কিন্তু আর্দ্রতা বেশি। গরমের পর হঠাৎ এমন আবহাওয়ায় লিচু টিকছে না। এভাবে আবহাওয়ার অস্থিরতা অব্যাহত থাকলে রাজশাহীর লিচু উৎপাদনে বড় ধরনের ক্ষতি হবে।

এ বিষয়ে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, লিচু ফাটা রোধে নিয়মিত হালকা সেচ, মাটির আর্দ্রতা বজায় রাখা এবং গাছের পরিচর্যায় বাড়তি নজর দিতে হবে। আমরা কৃষকদের সেই পরামর্শই দিচ্ছি। কৃষকরা এটি করলে লিচু ফাটা থেকে রক্ষা পাবে বলে আশা করছি। তবে এখন পর্যন্ত রাজশাহীতে আম ও লিচু বেশ ভালো অবস্থানে আছে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

চায়ের জেলা মৌলভীবাজারে বাড়ছে লেবু চাষ, বছরে প্রায় ১১,৯২০ টন

জেলায় ১,২৪০ হেক্টরে লেবু চাষ হচ্ছে; শ্রীমঙ্গলে পাঁচ বছরে আবাদ বেড়েছে ১০০ হেক্টর, পাইকারি দর এখন প্রতি পিস ১৫-৩৫ টাকা, তবে রপ্তানি এখনো শুরু হয়নি।

কৃষি সময়২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

পাবনার গোয়ালঘরে রাসায়নিকে ২৪ ঘণ্টায় কলা পাকানো, ১২ হাজার কলা ধ্বংস

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মালিগাছার রাখালগাছিতে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে পাকানোর কারবার ধরে ৫০ হাজার টাকা জরিমানা করেছে; একই দিনে ২৭ জেলায় ৭২ প্রতিষ্ঠানকে জরিমানা।

বাংলা নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)