সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

পৌনে ৩ লাখে বিক্রি হবে প্রচণ্ড রাগীর ‘চিতা’

ছোট থেকেই প্রচণ্ড রাগী স্বভাবের। অন্যান্য পশুর চেয়ে সে কিছুটা ভিন্ন। গায়ের রং সাদা-কালো। ষাঁড়টির মালিক শখ করে নাম রেখেছেন 'চিতা'। আসন্ন কোরবানি ঈদে ষাঁড়টি বিক্রি করা হবে। দাম হাঁকানো হচ্ছে দুই লাখ ৭০ হাজার টাকা।

লাইভস্টক

ছোট থেকেই প্রচণ্ড রাগী স্বভাবের। অন্যান্য পশুর চেয়ে সে কিছুটা ভিন্ন। গায়ের রং সাদা-কালো। ষাঁড়টির মালিক শখ করে নাম রেখেছেন 'চিতা'। আসন্ন কোরবানি ঈদে ষাঁড়টি বিক্রি করা হবে। দাম হাঁকানো হচ্ছে দুই লাখ ৭০ হাজার টাকা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা মহিষবাথান এলাকার বেলাল হোসেন প্রায় তিন বছর ধরে ষাঁড়টি লালনপালন করছেন।

ফ্রিজিয়ান দেশি ক্রস জাতের 'চিতা'র ওজন সাড়ে ১১ মণ। এরই মধ্যে অনেকে ষাঁড়টি কেনার আগ্রহ প্রকাশ করলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করেননি বেলাল হোসেন।

বেলাল হোসেন বলেন, "আমি কৃষক মানুষ। অনেক আগে থেকেই গরু লালনপালন করছি। ষাঁড়টি আমার পালের (পোষা গাভি থেকে জন্ম নেওয়া)। জন্মের পর থেকেই তার মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রচণ্ড রাগী হওয়ায় নাম রেখেছি 'চিতা'।"

তিনি বলেন, 'ছোট থেকেই খুদ, ভুসি এবং মিষ্টি আলু খাওয়াইছি। সামনে কোরবানি ঈদ তাই ষাঁড়টি বিক্রির চিন্তা করছি। কারণ এত বড় গরু লালনপালন করা আমার পক্ষে সম্ভব না। দুই লাখ ৭০ হাজার টাকা হলে বিক্রি করে দেবো। যেহেতু গরুটি আমার নিজের পালের তাই কেউ আগ্রহ প্রকাশ করলে দাম কমবেশি করা যেতে পারে।'

ষাঁড়টি দেখতে আসা স্থানীয় সাকিব হাসান জাগো নিউজকে বলেন, 'গরুটি দেখতে সাইজে ছোট হলেও বেশ চঞ্চল। দেশীয় খাবার খাইয়ে পশুটি লালনপালন করছেন বেলাল হোসেন।'

মাদারগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে জেলা প্রশাসন থেকে 'কোরবানির হাট জামালপুর' নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম খোলা হয়েছে। সেখানে বিভিন্ন জাতের গরুর ছবি আপলোড করে ক্রেতা আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। তবে 'চিতা' নামের যে পশুর নাম বলা হয়েছে সে সম্পর্কে আমার জানা নেই। গরুর মালিক যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()