সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে আমন ধানের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন

# ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে# লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫ হেক্টর জমিতে বেশি আবাদ# লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ২৮০ মেট্রিক টন

ফসল

# ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে# লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫ হেক্টর জমিতে বেশি আবাদ# লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ২৮০ মেট্রিক টন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় আমন ধানের মাঠে ঢেউ খেলে যাচ্ছে সবুজ পাতা ও সোনালি শীষ। সেই ঢেউয়ে দুলছে কৃষকের স্বপ্ন। কয়েকদিন পরই সবুজ ধান গাছ শীষ হলুদ করে ফসল কাটার উপযোগী হবে। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়বেন কৃষকেরা। সোনালি ধানে ভরে উঠবে শূন্য গোলা।

মিরসরাই কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৯ হাজার ৭৭৫ হেক্টর জমি। সময়মতো বৃষ্টি না হওয়ার পরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ওচমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই সদর, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়নে আমন আবাদ করা হয়। সবচেয়ে বেশি ৯৫০ হেক্টর জমিতে ইছাখালী ইউনিয়নে আবাদ করা হয়েছে।

আরও পড়ুন: মিরসরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আউশ ধান উৎপাদন

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মাঠে সবুজের সমারোহ। কৃষকেরা মাঠে ধান গাছের পরিচর্যা করছেন। সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং পার্চিং পদ্ধতি ব্যবহার করে ক্ষতি পোষাতে সচেষ্ট তারা। অনেকে ক্ষেতের পাশে বসে বসে পাহারা দিচ্ছেন।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের মোকাররম হোসেন বলেন, 'এবার আমি প্রায় দেড়কানি (১৮০ শতক) জমিতে আমন চাষ করেছি। এখনো কাটার উপযোগী হয়নি। ২০ শতক জমির ধান পেকে আসছে। ধানের যে পরিস্থিতি দেখছি, যদি কোনো দুর্যোগ না আসে তাহলে ভালো ফলন হবে।'

ইছাখালী ইউনিয়নের চরশরতের আনোয়ার হোসেন বলেন, 'আমি প্রায় ১২০ শতক জমিতে আমন চাষ করেছি। বৃষ্টির কারণে রোপা আমন লাগাতে দেরি হয়েছে। জমিতে রোপা লাগানো নিয়ে চিন্তায় ছিলাম। তবে ধানের অবস্থা ভালো। আশা করছি ভালো ফলন হবে।'

আরও পড়ুন: আউশের মৌসুমে বোরো ধান চাষ

ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের সিরাজুল ইসলাম বলেন, 'ধান চাষে আগের মতো লাভ হয় না। সার, কীটনাশকসহ সব উপকরণের দাম বেড়েছে। শ্রমিকের মজুরিও আগের চেয়ে বেশি। ভালো দামে বিক্রি করতে পারলে পোষাবে, না হলে লাভ হবে না।'

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, 'যদি ঠিক সময়ে পানি পাওয়া যেত তাহলে আরও বেশি জমিতে চাষ করা সম্ভব হতো। উপজেলাজুড়ে ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে উফশি জাতের, ২০০০ হেক্টর জমিতে হাইব্রিড ও ১০৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান আবাদ করা হয়েছে। জমিতে ধানের অবস্থা খুব ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

লাইভস্টক

বৃষ্টির পর আয়ারল্যান্ডে ঘাসের বৃদ্ধি ফিরল হেক্টরে দৈনিক ৬৩ কেজি শুষ্ক পদার্থে

গ্রীষ্মজুড়ে মাটির আর্দ্রতা-ঘাটতিতে ভোগা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের খামারগুলোতে বৃষ্টি ফেরায় জাতীয় গড় ঘাস-বৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে হেক্টরে ৬৩ কেজি শুষ্ক পদার্থে, জানিয়েছে পাস্চারবেজ আয়ারল্যান্ড।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

চার বছর ধরে ভাঙা সেতু, মাথায় করে ফসল আনছেন কালাইয়ের কৃষকেরা

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে ফসলি মাঠের একমাত্র সেতুটি চার বছর আগে ভেঙে পড়ায় শত শত কৃষক ধান-আলু মাঠ থেকে বাড়ি আনতে বাড়তি সময় ও খরচ গুনছেন; এলজিইডি বলছে, বরাদ্দ পেলেই নতুন সেতু।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

৪৫ বছর ভেজালমুক্ত ঘানির তেল: সুনামগঞ্জের লস্কর আলীর সচ্ছলতা ও সম্মাননা

সুনামগঞ্জ সদরের সীমান্তঘেঁষা নারায়ণতলা গ্রামে ৪৫ বছর ধরে ঘোড়ায় টানা কাঠের ঘানিতে খাঁটি শর্ষের তেল উৎপাদন করছেন ৭১ বছরের মো. লস্কর আলী; এই ব্যবসায় সংসারে সচ্ছলতা এসেছে, এসেছে উপজেলা প্রশাসনের সম্মাননাও।

প্রথম আলো১৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()