সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭১%বাতাস ১ কিমি/ঘ

মানুষের চেয়ে প্রখর স্মৃতিশক্তি কাটলফিশের

কাটলফিশ এক ধরনের সামুদ্রিক প্রাণী। তবে বৈশিষ্ট্যের দিক দিয়ে অন্য সামুদ্রিক প্রাণীর চেয়ে কিছুটা ব্যতিক্রম। সুদর্শন কাটলফিশের কিছু বৈশিষ্ট্যের তুলনা করা হয় মানবদেহের সঙ্গেও। সম্প্রতি প্রাণীটির স্মৃতিশক্তি নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য রয়াল সোসাইটি বি সাময়িকীতে। এতে দেখা যায়, বয়স বাড়

কাটলফিশ এক ধরনের সামুদ্রিক প্রাণী। তবে বৈশিষ্ট্যের দিক দিয়ে অন্য সামুদ্রিক প্রাণীর চেয়ে কিছুটা ব্যতিক্রম। সুদর্শন কাটলফিশের কিছু বৈশিষ্ট্যের তুলনা করা হয় মানবদেহের সঙ্গেও। সম্প্রতি প্রাণীটির স্মৃতিশক্তি নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য রয়াল সোসাইটি বি সাময়িকীতে। এতে দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চেয়ে কাটলফিশের স্মৃতিশক্তি বেশি অটুট থাকে।

গবেষণায় অংশ নেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, উডস হলের মেরিন বাইলোজিক্যাল ল্যাব, ম্যাসাচুসেটস ও কেইন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

গবেষণায় বলা হয়েছে, বয়স বাড়লেও কাটলফিশের স্মৃতিশক্তি অটুট আর তীক্ষ্ণ থাকে যা মানুষের বেলায় ব্যতিক্রম। জীবনের শেষ কয়েকদিন পর্যন্ত তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মনে রাখতে পারে এই বৈচিত্র্যময় প্রাণীটি। ধারণা করা হচ্ছে, এটি হয়তো প্রথমবারের মতো গবেষণায় ধরা পড়লো যে, এই প্রাণীটির বয়স বাড়লেও নির্দিষ্ট ঘটনার স্মৃতি ক্ষয় হয় না।

গবেষণায় কাটলফিশের ২৪টি নমুনা নিয়ে পরীক্ষা করেন গবেষকরা। কাটলফিশগুলোর একটি গ্রুপের বয়স ছিল ১০ থেকে ১২ মাস এবং আরেকটির ২২ থেকে ২৪ মাসের মধ্যে। যাদের সঙ্গে ৯০ বছর বয়সী মানুষের স্মৃতিশক্তি পরীক্ষার তুলনা করা হয়।

পরীক্ষণের জন্য কাটলফিশগুলোকে ট্যাংকের একটি স্থানে একটি কালো ও সাদা পতাকা দিয়ে চিহ্নিত করে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের শেখানো হয়েছিল যে তাদের দুটি নিয়মিত খাবার নির্দিষ্ট পতাকাচিহ্নিত স্থানে রাখা আছে। এক পাশে একটি রাজ চিংড়ির কয়েক পিস খাবার রাখা হয়েছিল যেটিতে তারা অভ্যস্ত নয়। আরেকটিতে তাদের জন্য ঘাষের এক ধরনের চিংড়ি রাখা হয় যেটি তাদের বেশি পছন্দ। প্রতি তিন ঘণ্টা পর পর চার সপ্তাহ পরীক্ষা করা হয় এটি। নিয়মিত খাবারের স্থান পরিবর্তনও করা হতো।

গবেষণায় দেখা যায়, ভালো খাবারের জন্য কাটলফিশ ধৈর্য ধরতে সক্ষম। সামুদ্রিক এই প্রাণী ভালো খাবারের জন্য দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে। তারা বুঝতে পারে যে নির্দিষ্ট সময় অপেক্ষা করলে তারা পছন্দের খাবার খেতে পারবে। তাছাড়া তারা আঁচ করতে পারে খাবার পছন্দ হচ্ছে কি না। পরবর্তীসময়ে তারা একই খাবারের সন্ধান করে। এতে ইঙ্গিত পাওয়া যায় যে, সময় ও স্থান পরিবর্তন হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাটলেফিশের স্মৃতি লোপ পায় না, যেটা মানুষের ক্ষেত্রে ঘটে।

গবেষকরা বলছেন, কাটলফিশের মতিষ্কের ভার্টিক্যাল অংশে এমন লার্নিং সিস্টেম থাকে যা তাদের স্মৃতিশক্তিকে মৃত্যুর কয়েকদিন আগেও স্মরণ করিয়ে দেয়।

ক্যমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আলেক্সন্দ্রা স্নেল প্রথম কোনো লেখক যিনি বলেন, কাটলফিশ স্মরণ করতে পারে তারা কী খেয়েছে, কোথায় কখন খেয়েছে এবং ভবিষ্যতে তাদের খাবার খাওয়ার ক্ষেত্রে এই স্মৃতি কাজে লাগে।

বিস্ময়কর বিষয় হলো, বয়স হওয়া সত্ত্বেও এমনকী, পেশিশক্তি কমলেও তারা বয়সের সঙ্গে সঙ্গে এই সক্ষমতা হারায় না। তিনি আরও বলেন, বয়স্ক কাটলফিশ, কম বয়সীদের মতোই পরীক্ষায় একই ফল দেখিয়েছে। এই গবেষণার ফলাফল থেকে আরও জানা যায়, তাদের জৈবিক অন্য বিষয়ের ক্ষেত্রেও দারুণ কাজে লাগে এই স্মৃতিশক্তি।

এসএনআর/এএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)