সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

দুই হাসপাতালে নিয়েও বাঁচানো গেলো না শিশু সোয়াদকে

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সোয়াদ ইসলাম (৫)। উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামের সুখ চাদের ছেলে সে।

পরিবেশ

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সোয়াদ ইসলাম (৫)। উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামের সুখ চাদের ছেলে সে।

স্থানীয়দের বরাতে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহি জানান, সোয়াদ তার বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। বুধবার ভোররাতে ঘুমের মধ্যে সোয়াদকে কিছু একটা কামড় দেয়। এসময় সে চিৎকার করলে বাবা-মা ঘুম থেকে জেগে পাশেই কালো একটা কেউটে সাপ দেখতে পান। তখন শিশুর বাবা সুখ চাঁদ হাসুয়া দিয়ে সাপটিকে মেরে ফেলেন।

এরপর সোয়াদকে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যায় শিশুটি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু হয়েছিল। এন্টিভেনম প্রয়োগ চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাসপাতালে আনতে দেরি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত বছরের ২৪ আগস্ট কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানিপুর এলাকায় ঘুমে কালাচ সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে নুসরাত জাহানের মৃত্যু হয়।

আল-মামুন সাগর/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()