সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮১%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৪ মিমি

৪০০ গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন

জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ট্রেনটি ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায়।

লাইভস্টক

জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ট্রেনটি ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায়।

ব্যবসায়ীরা বলছেন, এই ট্রেনে পশু পরিবহনে খরচ কমানোর পাশাপাশি এড়ানো যাবে ভোগান্তিও। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও থাকবে অনেকাংশে কম। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখার দাবি তাদের।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গতবছরের চেয়ে এবছর চাহিদা বেশি থাকায় দুইদিন এ সার্ভিস চালু থাকবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু রয়েছে। এরপর রাত ৯টায় একই স্টেশন থেকে ছেড়ে যাবে আরও একটি ট্রেন। সেখানে ১৯টি ওয়াগনে ১৬টি করে মোট ৩০৪টি গরু যাবে। পরে মেলান্দহ স্টেশন থেকে আরও ৬টি ওয়াগনে ১৬টি করে ৯৬টি গরু নিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।

সিরাজাবাদ এলাকার গরু ব্যবসায়ী মতিন মিয়া, কামাল হোসেন, ইমান আলীসহ আরও অনেকে বলেন, এমন সেবায় অনেক খুশি তারা। ট্রেনে একদিকে যেমন নির্বিঘ্নে ঢাকা পৌঁছাতে পারবেন, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে অনেকাংশে। রাস্তাঘাট দিয়ে গরু নিয়ে গেলে অনেক জায়গায় চাঁদা দিতে হয়। রাস্তার ঝাঁকুনিতে গরুর অবস্থাও খুব খারাপ হয়ে যায়। ট্রেনে গেলে তেমন কোনো ঝামেলা হয় না বলে জানান তারা।

এছাড়াও ব্যবসায়ী আল আমিন মিয়া, ফারুক মিয়া, মিস্টার আলীসহ আরও অনেকেই বলেন, আগে এক ট্রাক গরু ঢাকায় নিয়ে গেলে খরচ হতো ২০ থেকে ২২ হাজার টাকা। এখন মাত্র আট হাজার টাকায় ১৬টি গরু এক ওয়াগনে আরামে নিয়ে যেতে পারছেন তারা।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ২০২০ সাল থেকে কোরবানির পশু পরিবহনের জন্য 'ক্যাটল স্পেশাল' নামে বিশেষ একটি ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যান্য বছরের তুলনায় এবছর এ ট্রেনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখন একটি ছেড়ে গেছে। আবার রাত ৯টা ও আগামীকাল সন্ধ্যা ৭টার দিকে একটি করে ট্রেন ছেড়ে যাবে।

মো. নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()