সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

কবুতর পালনের সুবিধাসমূহ জেনে নিন

গৃহপালিত পাখির মধ্যে কবুতর সবচেয়ে জনপ্রিয়। প্রাচীনকালে কবুতর পালন করা হতো চিঠি আদান-প্রদানের জন্য। পৃথিবীজুড়ে কবুতরকে বলা হয় 'শান্তির দূত'। তবে কবুতর পালনে অতিরিক্ত কোনো খরচ হয় না। সহজেই পোষ মানানো যায়। এ কারণে অনেক বাড়িতেই কবুতর পালন করা হয়।

লাইভস্টক

গৃহপালিত পাখির মধ্যে কবুতর সবচেয়ে জনপ্রিয়। প্রাচীনকালে কবুতর পালন করা হতো চিঠি আদান-প্রদানের জন্য। পৃথিবীজুড়ে কবুতরকে বলা হয় 'শান্তির দূত'। তবে কবুতর পালনে অতিরিক্ত কোনো খরচ হয় না। সহজেই পোষ মানানো যায়। এ কারণে অনেক বাড়িতেই কবুতর পালন করা হয়।

কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং বলকারক। ফলে বাণিজ্যিক ভাবে কবুতর পালন করে কম সময়ে লাভ করা যায়। কবুতর সাধারণ ভাবে জোড়া বেঁধে বাস করে। প্রতি জোড়ায় একটি পুরুষ এবং একটি স্ত্রী কবুতর থাকে। এরা ১২-১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। যতদিন বেঁচে থাকে; ততদিন ডিমের মাধ্যমে বাচ্চা দিয়ে থাকে। ডিম পাড়ার পর স্ত্রী-পুরুষ পর্যায়ক্রমে ডিমে তা দিয়ে থাকে।

কবুতরের জোড়া হঠাৎ ভেঙে গেলে কিছুটা বেগ পেতে হয়। নতুন জোড়া তৈরি করতে স্ত্রী-পুরুষ কবুতরকে একঘরে কিছুদিন রাখতে হয়। তবে কবুতর পালনে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি।

>> একটি ভালো জাতের কবুতর বছরে ১২ জোড়া ডিম দিয়ে থাকে। ডিমগুলোর প্রায় প্রতিটি থেকেই বাচ্চা হয়। বাচ্চা পরের ৪ সপ্তাহের মধ্যে খাওয়া বা বিক্রির উপযোগী হয়।

>> গৃহপালিত অন্যান্য পাখির মধ্যে কবুতরকে পোষ মানানো বা লালন করা যায়।

>> খুবই কম জায়গায় লালন-পালন করা যায়। এমনকি ঝোলানো ঝুড়িতেও পালন করা সম্ভব। তাই কবুতর পোষায় খরচের পরিমাণ একেবারেই কম।

>> বেশিরভাগ কবুতর নিজেই খাবার খুঁজে নেয়। এ কারণে খাবারের জন্য বাড়তি যত্ন বা খরচ খুব একটা হয় না।

>> থাকার জায়গার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয় না। বাড়ির আঙিনা বা ছাদের ওপর কাঠের ঘর তৈরি করে পালন করা যায়। ঝুড়িতে করেও পালন করা যায়।

>> কবুতর ডিম দেওয়ার উপযোগী হতে ৫-৬ মাস সময় লাগে। সাধারণত কবুতরের বাচ্চা রোগীর পথ্য হিসেবেও অনেকে বেছে নেন।

>> ডিম থেকে মাত্র ১৮ দিনেই সাধারণ নিয়মে বাচ্চা ফুটে থাকে। বংশ পরম্পরায় প্রাকৃতিক নিয়মে নিজেরাই বাড়াতে থাকে নিজেদের সংখ্যা।

>> মুরগির মাংসের বিকল্প হিসেবে কিংবা পরিযায়ী পাখির বিকল্প হিসেবে অনেকেই কবুতরের মাংস বেছে নিয়ে থাকেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()