সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ঠাকুরগাঁওয়ে ৬৭ কোটি টাকার ধান উৎপাদন হবে

ঠাকুরগাঁও জেলায় এবার বোরো মৌসুমে ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে ৬১ হাজার ৬৫০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে।

ফসল

ঠাকুরগাঁও জেলায় এবার বোরো মৌসুমে ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে ৬১ হাজার ৬৫০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে।

এর মধ্যে প্রায় ৪৫% জমির ধান কাটা হয়েছে। কাটা ধানের পার হেক্টর জমিতে প্রায় সাড়ে ৬ টন করে ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে বর্তমান বাজারদর অনুযায়ী জেলা থেকে প্রায় ৬৭ কোটি টাকার ধান উৎপাদন হবে।

জেলা কৃষি কর্মকর্তার তথ্যমতে, গত বছরের চেয়ে এবার প্রায় ১ হাজার ৬০০ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। বর্তমান বাজারদর ৯০০ টাকা মণ অনুযায়ী জেলা থেকে এবার ৬০২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকার ধান উৎপাদন হবে শুধু বোরো মৌসুমেই।

আরও পড়ুন: চিনাবাদামের বাজারমূল্য ৩২ কোটি টাকা

ধান চাষি বিকাশ বর্মন বলেন, 'আবহাওয়া ভালো থাকায় ধানের দাম ও ফলন ভালো পেয়েছি। গত বছর ১৬০০ টাকা বস্তা বিক্রি হয়েছিল। এবার প্রথম দিকে ২১০০-২২০০ টাকা দাম ছিল। এখন একটু কম। তারপরও ফলনে ও দামে আমরা খুশি ও সন্তুষ্ট।'

কৃষক খাদেমুল ইসলাম বলেন, 'এবার ধানের ফলন ও দাম ভালো পেয়েছি। আগামীতে বোরো ধান চাষ করবো।' বর্তমানে কৃষি খাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে তারা দ্রুত ফসল রোপণ ও কাটতে পারছেন। এতে কষ্টও কম হচ্ছে বলে জানান কৃষকেরা।

ব্যবসায়ী আক্তারুল ইসলাম বলেন, 'গতবারের তুলনায় এবার ধানের বস্তাপ্রতি ২০০-৪০০ টাকা বেড়েছে। বর্তমানে কাঁচা ধানের বস্তা ১৮০০ থেকে ২০০০ টাকা দরে কিনেছি। তবে দাম আরও বাড়তে পারে।'

আরও পড়ুন: লিচুর ফলন ও দামে খুশি মেহেরপুরের চাষিরা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, 'এবার পার হেক্টর জমিতে প্রায় সাড়ে ৬ টন করে ফলন হয়েছে। আশা করি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।'

তানভীর হাসান তানু/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

খরা সামলাতে ও কার্বন জমাতে গভীর শিকড়ের সয়াবিন মাঠে পরীক্ষা করছেন বিজ্ঞানীরা

বেজোস আর্থ ফান্ডের ১ কোটি ৮০ লাখ ডলারের অনুদানে সালক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ইলিনয়, মিজৌরি, ক্যানসাস ও আইওয়ায় জিন-সম্পাদিত সয়াবিন পরীক্ষা করছেন, যার শিকড় সোজা নিচে নামে; আশা, খরায় গভীরের পানি ধরবে এবং হেক্টরপ্রতি বছরে বাড়তি এক টন কার্বন ডাই-অক্সাইড মাটিতে জমা রাখবে।

Morning Ag Clips১৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

সস্তা আমদানির জবাবে নতুন ডিস্টিলারি ও ‘সুপার গাছে’ ঝুঁকছে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস তেল শিল্প

বিশ্বের ইউক্যালিপটাস তেলের মাত্র ৫ শতাংশ উৎপাদন করে অস্ট্রেলিয়া; তাই ব্লু ম্যালি তেলের দুই বড় উৎপাদক জিআর ডেভিস ও এফজিবি ন্যাচারাল প্রোডাক্টস নতুন ডিস্টিলারিতে যথাক্রমে ৬০ লাখ ও ১ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং বুনো গাছের ১ শতাংশের কম তেলের বিপরীতে প্রায় ৭ শতাংশ তেলের প্রজননকৃত গাছ লাগিয়েছে

এবিসি রুরাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

১৫ শতাংশ বৃষ্টি-ঘাটতি নিয়ে বিদায় নিতে শুরু করল ভারতের বর্ষা, ২০০৯ সালের পর সবচেয়ে দুর্বল মৌসুম

আইএমডি জানিয়েছে, শনিবার পশ্চিম রাজস্থান থেকে স্বাভাবিকের দুই দিন পরে দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রত্যাহার শুরু হয়েছে; ১ জুন থেকে ১৯ সেপ্টেম্বর বৃষ্টি দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে ১৪.৯ শতাংশ কম, এল নিনো আরও শক্তিশালী হচ্ছে, আর খরিফ আবাদ গত বছরের চেয়ে প্রায় ১.৪৫ শতাংশ কম।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()