সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

আখের অভাবে বন্ধ হয়ে গেল ঠাকুরগাঁও চিনিকল

এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটিকে কোটি কোটি টাকা লোকসান গুণতে হবে

এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটিকে কোটি কোটি টাকা লোকসান গুণতে হবে

আখের অভাবে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও সুগার মিলের উৎপাদন। ফলে চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না চিনিকলটি। এতে গত কয়েক বছরের মতো এবারও চিনিকলটিকে কোটি কোটি টাকা লোকসান গুণতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেড এর ৬২তম আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন মিল‌টির ব্যবস্থাপনা প‌রিচালক সাখাওয়াত হো‌সেন।

চি‌নিকল সু‌ত্রে জানা গে‌ছে, এবার জেলা সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই শুরু হ‌লেও নির্ধা‌রিত দি‌নের দুই মাস আগেই সমা‌প্তি টান‌তে হ‌লো মিল কর্তৃপক্ষ‌কে। মাত্র ৪২ দিনের কার্যক্র‌মেই সমাপ্ত হয় চলতি মৌসুমের আখ মাড়াই। চলতিমৌসুমে ৬৫ হাজার মেট্রিক টন আখ ও ৪৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলে। কিন্তু কার্যকালের ৪২ দিনে ৫৩ হাজার ৭শ ৩০ মে. টন আখ মাড়াই এবং ৩২০১ মেট্রিকটন টন চিনি উৎপাদন সম্ভব হয়েছে বলে জানা গেছে।

মিলের ডেপুটি প্রোডাকশন ম্যানেজার হাসানুজ্জামান বলেন, এবছর জেলার ১৪ হাজার একর জমিতে আখ চাষ হয়। ত‌বে পর্যাপ্ত আখের অভাবে বন্ধ কর‌তে হ‌লো মিল।

মিলের মাড়াই কার্যক্রম সময়ের আগে শেষ হলেও এবার লোকসানের পরিমাণ অন্যান্য বারের তুলনায় কম। এছাড়াও এবছর আখচাষীরা সময়মতো আখের মূল্য পাওয়ায় আগামীবার আখ আবাদের পরিমাণও বৃদ্ধি করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত অর্থবছরের ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নি‌য়ে এবা‌রের ৬২তম আখ মাড়াই মৌসুম শেষ হয়।

ঢাকা ট্রিবিউনসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)