সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ছুটির দুপুরে স্বাদ নিন আনারসি ইলিশের

ইলিশ মাছের স্বাদ নেওয়ার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। ঝিরিঝিরি বৃষ্টির দুপুরে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা কিংবা গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ দারুণ মানিয়ে যায়।

মৎস্য

ইলিশ মাছের স্বাদ নেওয়ার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। ঝিরিঝিরি বৃষ্টির দুপুরে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা কিংবা গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ দারুণ মানিয়ে যায়।

কমবেশি সবাই তো সরিষা বাটায় ইলিশ কিংবা ইলিশ ভাপা, পাতুরি ইত্যাদি খেয়েছেন। তবে কখনো কি আনারসি ইলিশের স্বাদ নিয়েছেন। খুবই সুস্বাদু এই পদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রইলো আনারসি ইলিশের সহজ রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৪ টুকরো ২. লবণ স্বাদমতো৩. হলুদ গুঁড়া ১ চা চামচ ৪. আনারসের রস ১ কাপ ৫. আনারসের টুকরো আধা কাপ ৬. পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ ৭. রসুন ৪ কোয়া ৮. কাঁচা মরিচ ৩টি

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছে লবণ আর সামান্য হলুদ গুঁড়া মেখে হালকা করে ভেজে নিন। আদা, রসুন আর কাঁচা মরিচ বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন।

এবার একটি প্যানে তেল গরম করে সেই পেঁয়াজের মিশ্রণ ভালো করে কষিয়ে নিন। মিশ্রণে লবণ দিয়ে নাড়াচাড়া করুন। এবার মসলার মধ্যে আনারসের রস দিয়ে ভালো করে জ্বাল দিন।

এবার ভাজা ইলিশ মাছ আর আনারসের টুকরো দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। ব্যাস তৈরি হয়ে গেল আনারসি ইলিশ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ ও আনারসের দুর্দান্ত এই পদ।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()