অল্প উপকরণ, কম সময় আর সহজ রান্নার ভেতরেই লুকিয়ে থাকে দারুণ স্বাদের রহস্য। তেমনই এক চমৎকার পদ হলো লতি চিংড়ি। লতির নরম স্বাদের সঙ্গে চিংড়ির ঝাঁজ মিলে তৈরি হয় এমন এক অপূর্ব পদ, যা সাধারণ খাবারকেও করে তোলে বিশেষ।
ঘরোয়া রান্নার এই পদটি শুধু স্বাদেই নয়, গন্ধ আর উপস্থাপনেও এনে দেয় আলাদা আকর্ষণ। ব্যস্ত দিনের মাঝেও অল্প সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু লতি চিংড়ি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। রইলো রেসিপি-
প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কুচি করা পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে কুচি করা রসুন যোগ করুন। এরপর আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়ার সঙ্গে অল্প পানি মিশিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন।
মসলা কষানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি পাত্রে দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। তারপর ধুয়ে ও কেটে রাখা কচুর লতি যোগ করে ভালোভাবে নাড়ুন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। সাধারণত ৭-৮ মিনিটের মধ্যেই কচুর লতি নরম হয়ে যায়। ঝোল কমে এসে তরকারি মাখা মাখা ঘন অবস্থায় পৌঁছালে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।





মন্তব্য
(০)