সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

টাঙ্গাইলের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে

টাঙ্গাইল জেলাজুড়ে চলছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) আতঙ্ক। জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে এ সাপ দেখা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছেন। আবার সেই পোস্ট মিথ্যা বা গুজব বলছেন অনেকে।

পরিবেশ

টাঙ্গাইল জেলাজুড়ে চলছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) আতঙ্ক। জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে এ সাপ দেখা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছেন। আবার সেই পোস্ট মিথ্যা বা গুজব বলছেন অনেকে।

টাঙ্গাইলের সিভিলসার্জন অফিস সূত্র জানায়, রাসেলস ভাইপারে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বিভিন্ন সূত্র জানায়, শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ায় শনিবার (২২ জুন) সকালে বিষধর সাপের দেখা মিলে। পরে সেটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। টাঙ্গাইল জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুর রশিদের বাসার গেটে পাওয়া যায় এ সাপটি। অনেকে এটিকে রাসেলস ভাইপার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট করেন।

অ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমি বাসার নিচে চেম্বারে বসে কাজ করছিলাম। বৃষ্টির মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে এক ভাড়াটিয়া বাইরে যাওয়ার সময় দেখেন একটি সাপ বাসায় প্রবেশ করছে। তিনি ডাকাডাকি করলে চেম্বারের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ফেলেন। এরপর থেকে স্থানীয় লোকজনের মধ্যে রাসেলস ভাইপার সাপ আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সাপ যেহেতু একসঙ্গে অনেকগুলো বাচ্চা দেয়। সেহেতু বাসার আশপাশে আরও সাপ থাকতে পারে। আমাদের এ মহল্লায় সাপ নিধনে দ্রুত অভিযান চালানো জরুরি।

এ বিষয়ে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান জানান, আমরা মূলত বন্যপ্রাণী নিয়ে কাজ করি। সারাদেশে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি জানলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে অবগত করা হবে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, রাসেলস ভাইপারে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সাপে কাটা রোগীদের জন্য প্রত্যেক উপজেলায় ১০টি করে অ্যান্টিভেনম ডোজ এবং জেলায় ১০০টি ডোজ সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে এর পরিমাণ আরও বাড়ানো হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()