সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ট্যাডের ‘গো গ্রিন অ্যান্ড সেভ এনার্জি’ ক্যাম্পেইন

প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের অবদানকে হয়তো শহুরে মানুষ ভুলতে বসেছিলেন। কিন্তু গত কয়েক বছরে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি যেন নগরীর নাগরিকদের সবুজের অভাব বুঝিয়েছে। আর সেই চিন্তা থেকে 'গো গ্রিন অ্যান্ড সেভ এনার্জি' ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে ট্যাড গ্রুপ।

পরিবেশ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের অবদানকে হয়তো শহুরে মানুষ ভুলতে বসেছিলেন। কিন্তু গত কয়েক বছরে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি যেন নগরীর নাগরিকদের সবুজের অভাব বুঝিয়েছে। আর সেই চিন্তা থেকে 'গো গ্রিন অ্যান্ড সেভ এনার্জি' ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে ট্যাড গ্রুপ।

সামাজিক দায়বদ্ধতা থেকে সারাবছর বিভিন্ন ধরনের কর্পোরেট প্রোগ্রাম করে থাকে ট্যাড গ্রুপ। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার আয়োজন করে 'গো গ্রিন অ্যান্ড সেভ এনার্জি' ক্যাম্পেইন।

এ ক্যাম্পেইনের শুরু হয় প্রতিষ্ঠানটির ২০০ কর্মীকে গাছ উপহার দিয়ে। এর মধ্য দিয়ে সবাইকে গাছ লাগানো এবং গাছের প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করা হয়।

আরও পড়ুন: জাতীয় পাখি দোয়েল কি বিলুপ্তির পথে?

শ্যামলী সুলতানা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ ব্যবহারে। সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছেন তিনি। অফিসজুড়ে দিনের আলোর ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

৭২টি তৈরি পোশাক কারখানায় এ ক্যাম্পেইন অব্যাহত রেখেছে ট্যাড গ্রুপ। কারখানায় বিদ্যুৎ সাশ্রয়ে সোলার প্যানেল ব্যবহার, ইলেকট্রিক ডিভাইস ব্যবহার শেষে আনপ্লাগ এবং বৈদ্যুতিক আলোর পরিবর্তে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার, ইত্যাদি বিষয়ের ওপর কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান তুহিন বলেন, 'প্রকৃতির ভারসাম্য ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের। বিশেষ করে যেভাবে গাছ কাটা হচ্ছে, তাতে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হতে পারে। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ করা প্রয়োজন। সামাজিক এ দায়বদ্ধতা থেকে গাছ রোপণ ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য আমাদের এ ক্যাম্পেইন।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()