সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

পৌনে ৪ লাখ পশু-পাখি হারিয়েছেন সুনামগঞ্জের বানভাসিরা

সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে ৩ লাখ ৮৭ হাজার ৫২৮টি গৃহপালিত পশু-পাখির মৃত্যু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন এসব পশুর মালিকরা।

পরিবেশ

সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে ৩ লাখ ৮৭ হাজার ৫২৮টি গৃহপালিত পশু-পাখির মৃত্যু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন এসব পশুর মালিকরা।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। নিমিষেই ডুবে যায় সুনামগঞ্জ পৌর শহরসহ ১২টি উপজেলা। পানিবন্দি হয়ে পড়েন ১২ লাখেরও বেশি মানুষ।বিভিন্ন সড়ক ডুবে ও ভেঙে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুধু তাই নয়, বন্যার পানি থেকে জীবন বাঁচাতে ঘরবাড়ি ফেলে আশ্রয়কেন্দ্রে গিয়ে জীবন বাঁচিয়েছেন লাখো মানুষ। তবে বন্যার পানিতে হারিয়েছেন গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষসহ বিভিন্ন গৃহপালিত পশু-পাখি।

এদিকে নিমেষেই এতগুলো পশু মৃত্যু হওয়ায় চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষ। তারা জানান, বন্যার পানিতে ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে গরু, ছাগল, হাঁস, মুরগি। না ঘরবাড়ি আছে আর না গরু ছাগল আছে। সব হারিয়ে এখন তারা নিঃস্ব।

বন্যায় ক্ষতিগ্রস্ত হামিদ মিয়া বলেন, 'কষ্ট করে দুটি গরু কিনেছিলাম। বন্যায় গরু দুটি মারা গেছে। এখন আমরা চলা বড় দায়।'

ক্ষতিগ্রস্ত রুকন মিয়া বলেন, 'ছেলে-মেয়েকে আশ্রয়কেন্দ্রে রেখে গোয়াল ঘরে থাকা গরু নিতে এসে দেখি দুটি আছে আর তিনটি বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। অনেক খুঁজেও পাইনি।'

সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে ৩ লাখ ৮৭ হাজার ৫২৮টি পশু-পাখির মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো সুনামগঞ্জে এরই মধ্যে গো খাদ্য চরম আকারে সংকট দেখা দিয়েছে। এ জন্য জরুরি ভিত্তিতে ৯০০ টন গো খাদ্য ও ওষুধ চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()