সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বিষমুক্ত সবজি চাষে সাফল্য

রাজ কুমার পাল (৫২) ভ্যান চালিয়েছেন। কখনো মাটিকাটা শ্রমিকের কাজ করেছেন। আবার কখনো পরের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন। তবু তাঁর সংসারে অভাব লেগেই ছিল। অবশেষে সবজি চাষ করে

রাজ কুমার পাল (৫২) ভ্যান চালিয়েছেন। কখনো মাটিকাটা শ্রমিকের কাজ করেছেন। আবার কখনো পরের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন। তবু তাঁর সংসারে অভাব লেগেই ছিল। অবশেষে সবজি চাষ করে তাঁর সংসারে সচ্ছলতা এসেছে।

রাজ কুমার পালের বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চরবিলা গ্রামে। বাড়ির সামনের উঠানসহ ৫০ শতাংশ জমিতে শাকসবজি চাষ করেছেন। এই জমিতে শসা, আলু, শিম, ঝিঙে, টমেটো, ডাঁটাশাক, পালংশাক, পুঁইশাক, লালশাক, ঢ্যাঁড়স ও বাতাবি লেবু চাষ করা হয়েছে। চাষাবাদে ব্যবহার করা হয়েছে জৈব সার। বিষমুক্ত সবজি হিসেবে রাজ কুমার পালের সবজি বিশেষ কদরও পাচ্ছে।

গত বছর থেকে বিষমুক্ত সবজি চাষ শুরু করেন রাজ কুমার। তবে ওই বছর তিনি কিছুটা লোকসানে পড়েছিলেন। চলতি মৌসুমে তিনি লাভের দেখা পেয়েছেন। ৮ হাজার টাকা ব্যয় করে এ মৌসুমে উচ্চফলনশীল জাতের সবজি ফলিয়েছেন। গত ৫০ দিনে সবজি বিক্রি করে ঘরে তুলেছেন ২০ হাজার টাকা। আরও প্রায় ৩০ হাজার টাকার সবজি বিক্রি হবে।

রাজ কুমার পাল জানান, প্রতিদিন ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে জমি থেকে টাটকা সবজি তুলে পরিষ্কার করেন। পরে বাইসাইকেলে করে ১৫ কিলোমিটার দূরে শহরের বাজারে বিক্রি করতে যান। গত বছর পাইকারি দরে বিক্রি করতে গিয়ে ১০ হাজার টাকা লোকসান হয়েছিল। এবার তিনি নিজেই বাজারে নিয়ে সবজি বিক্রি করছেন । এতে তিনি দামও বেশি পাচ্ছেন। গত বছরের লোকসান এবার উঠে আসবে।

সবজি চাষে রাজ কুমার পালের সংসারে সচ্ছলতা এসেছে। কৃষিকাজে তাঁকে সহায়তা করেন তাঁর স্ত্রী। এ দম্পতির দুই ছেলে কলেজে পড়েন। সাফল্য আসায় আরও বেশি জমিতে সবজি চাষের পরিকল্পনা করছেন রাজ কুমার পাল। তিনি বলেন, ‘টাকা সঞ্চয় করে আগামী বছর কিছু জমি কিনব। বেশি জমিতে সবজি চাষ করলে আরও বেশি লাভ হবে।’

রাজ কুমার পালের সাফল্য দেখে গ্রামের আরও কয়েকটি পরিবার বিষমুক্ত সবজি চাষের উদ্যোগ নিয়েছে। তাঁর প্রতিবেশী ইদ্রিস মোল্লা বলেন, ‘রাজ কুমার পরিশ্রমী চাষি। তাঁর দেখাদেখি আমরাও বিষমুক্ত সবজি চাষ শুরু করেছি। তাঁর কাছ থেকে সবজি চাষ করার কলাকৌশল শিখেছি।’ প্রতিবেশী রমেশ পালও একই কথা বলেন।

শাহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘রাজ কুমার অনেক কষ্ট করে ছেলে দুটোকে মানুষ করছেন। শুনেছি, তিনি এলাকায় বিষমুক্ত সবজি চাষ করে শহরের বাজারে বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। তাঁর কার্যক্রমে গ্রামের অনেকে এখন বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হচ্ছেন।’

সদর উপজেলার কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে উপজেলায় ১৫ জন কৃষক বিষমুক্ত সবজি চাষাবাদ করছেন। বিষমুক্ত সবজি বিক্রির জন্য শহরে একটি নির্ধারিত দোকান রাখার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে।

প্রথম আলোদা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()