সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৬%বাতাস ৫ কিমি/ঘ

শুক্র-শনিবার ঝড়-শিলাবৃষ্টির শঙ্কা, ফসলের ক্ষতি এড়াতে করণীয়

আগামী শুক্রবার (৩১ মার্চ) ও শনিবার (১ এপ্রিল) পর্যন্ত ঝড় ও শিলা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এ ঝড় ও শিলা বৃষ্টিতে মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এ ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় কৃষক ভাইদের করণীয় জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

আগামী শুক্রবার (৩১ মার্চ) ও শনিবার (১ এপ্রিল) পর্যন্ত ঝড় ও শিলা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এ ঝড় ও শিলা বৃষ্টিতে মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এ ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় কৃষক ভাইদের করণীয় জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

সংস্থাটি বলছে, ঝড়-বৃষ্টি বা শিলাবৃষ্টির হওয়ার পরপরই ফসলের ক্ষেতে ইউরিয়া সার উপরি প্রয়োগ সাময়িক বন্ধ করতে হবে। এছাড়াও খুব প্রয়োজন না হলে জমিতে সেচ দেওয়া বন্ধ রাখুন।

এ সময়ে মাঠে থাকা গম, পেঁয়াজ, রসুন, ভুট্টা ফসল পেকে গেলে কেটে ফেলতে হবে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। মাঠে থাকা পেঁপে, কলা, সজিনা গাছে এবং ছোট আম গাছে খুটি দিতে হবে।

ঝড়ের কারণে ধানের পাতা ছিড়ে যেতে পারে, ফলে পাতা পোড়া (বিএলবি) রোগে আক্রান্ত হতে পারে । পাতা পোড়া (বিএলবি) রোগে আক্রান্ত হলে ক্ষেতের পানি বের করে দিতে হবে।

প্রাথমিকভাবে বিএলবি বা বিএলএস রোগের আক্রমণ দেখা দিলে ৬০ গ্রাম এমওপি, ৬০ গ্রাম থিওভিট ও ২০ গ্রাম দস্তা সার (মনোহাইড্রেট) ১০ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে বিকালে স্প্রে করতে হবে। তবে ধানের ফুল ফোটা পর্যায়ে আগে থাকলে বিঘা প্রতি অতিরিক্ত ৫ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যেতে পারে।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে চার নতুন শাবক

দেড় মাস আগে কোর সাফারিতে দেখা মেলা চার শাবকের খবর জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ; এতে গাজীপুর সাফারি পার্কে নীলগাই দাঁড়াল ১৩টিতে।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ট্রলারের সোনার প্রযুক্তিতে কমছে মাছের মজুদ, ব্যবহার দুই বছর স্থগিতের আদেশ

সামুদ্রিক মৎস্য জরিপ প্রতিবেদন বলছে, সোনার প্রযুক্তি ট্রলারের আহরণ বাড়ালেও ইলিশসহ মাছের মজুদ কমাচ্ছে; মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারে এর ব্যবহার দুই বছরের জন্য স্থগিত করেছে।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তৃণভূমির আগুনের ঝুঁকি মাপার নতুন সূচক তৈরি করছেন কানসাসের গবেষক

বাতাস, তাপমাত্রা, ঘাসের শুকনো ভাব, জ্বালানির আর্দ্রতা ও খরা মিলিয়ে সূচকটি জানাবে আগুন কত সহজে ছড়াতে পারে, যাতে র‍্যাঞ্চাররা নিরাপদে আগুন দিতে পারেন।

Farms.com৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)