সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

রাজশাহীতে ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

রাজশাহীতে ঝড় ও শিলাবৃষ্টিতে আম, ধান, ভুট্টাসহ ফসলের ক্ষতি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে জেলার অন্তত চারটি উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

রাজশাহীতে ঝড় ও শিলাবৃষ্টিতে আম, ধান, ভুট্টাসহ ফসলের ক্ষতি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে জেলার অন্তত চারটি উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহীতে প্রায় ৪১ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, বুধবার বিকেল ৫টা আট থেকে ৫টা ১০ পর্যন্ত দুই মিনিট ৪১ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। এরপর ৫টা ২২ পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে গেছে।

তিনি আরও বলেন, শিলাবৃষ্টি হয়েছে কী না সেটি আমাদের এখান থেকে বলা সম্ভব নয়। তবে আজকে আর কোনো ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে, রাজশাহী কৃষি বিভাগ বলছে, জেলার অন্তত চার উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। প্রতিটি উপজেলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার বিকেলে থেমে থেমে হয় এই ঝড়-বৃষ্টি হয়। এতে ভেঙে গেছে গাছ-গাছালি। ঝরে পড়েছে গাছের আম। শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা ও আমের ক্ষতি হয়েছে বেশি। এছাড়া পানের বরজের আংশিক ক্ষতি হয়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীর তানোর, দুর্গাপুর, পবা ও পুঠিয়া এলাকায় শিলাবৃষ্টির কথা শুনেছি। তবে অফিসিয়াল কোনো তথ্য এখনো আমার হাতে পাইনি। শিলাবৃষ্টির কারণে এসব অঞ্চলের আমসহ সব ফসলেরই ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

সাখাওয়াত হোসেন/এমআরআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

কৃত্রিম পরাগায়নে নতুন পেঁপে: হুগলির কৃষ্ণচন্দ্র হালদারের বছরে ৭৫ হাজার কেজি

পশ্চিমবঙ্গের হুগলিতে স্থানীয় পেঁপের সঙ্গে রেড লেডি ৭৮৬ সংকরায়ণ করে ১,৮৭৫ গাছে বছরে ৭৫,০০০ কেজি পেঁপে ও প্রায় সাড়ে ২২ লাখ টাকা আয়ের কথা জানিয়েছেন এই কৃষক।

সংবাদ প্রতিদিন৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মিরসরাইয়ে মাচায় অসময়ের তরমুজ, ২০০ শতকে ১০ লাখ টাকা লাভের আশা

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরায় সাত কৃষক প্রায় ২০০ শতকে মালচিং ও চার জাতের অসময়ের তরমুজ করেছেন; ৬০ থেকে ৭০ দিনে ফলন পেয়ে কেজিতে ৭০ থেকে ১১০ টাকা দর পাচ্ছেন।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)