সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

সুনসান উদ্যানে কাঠবিড়ালী খেলা করে, গান গায় পাখিরা

সোমবার, ভোর সাড়ে ৬টা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর চারদিকে সুনসান নীরবতা। হাতেগোনা দু-চারজন প্রাতঃভ্রমণকারীকে চুপিসারে হাঁটতে দেখা যায়। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত তিন মাসের বেশি সময় ধরে উদ্যানে প্রবেশ নিষেধ! ঘরবন্দি মানুষ নিরাপত্তারক্ষীদের অনুরোধ করে ভেতরে প্রবেশ করে নীরবে হা

পরিবেশ

সোমবার, ভোর সাড়ে ৬টা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর চারদিকে সুনসান নীরবতা। হাতেগোনা দু-চারজন প্রাতঃভ্রমণকারীকে চুপিসারে হাঁটতে দেখা যায়। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত তিন মাসের বেশি সময় ধরে উদ্যানে প্রবেশ নিষেধ! ঘরবন্দি মানুষ নিরাপত্তারক্ষীদের অনুরোধ করে ভেতরে প্রবেশ করে নীরবে হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে যায়।

তাদের সবার মুখে মাস্ক, চেহারায় এক ধরনের অজানা আতঙ্ক। করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যুজনিত আতঙ্ক মানুষের জন্য অভিশাপ হয়ে এলেও প্রকৃতি, পরিবেশ ও পশুপাখির জন্য তা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।

জনমানবহীন পরিবেশে সবুজ ঘাসে ছেয়ে গেছে উদ্যান। চারদিকে সবুজ গাছপালা, গাছে গাছে ফুটেছে নানা রঙের ফুল। কোকিলের ডাক শোনা যায়। বিভিন্ন প্রজাতির পাখি গাছের ডালে ডালে ঘুরে বেড়ায়। কাঠবিড়ালীরা অবাধে ঘুরে বেড়ায় এদিক সেদিক। এক অপরূপ দৃশ্য।

জাগো নিউজের এ প্রতিবেদক আজ সকালে সরেজমিনে দেখতে পান, উদ্যানের পায়ে হাঁটার পথগুলোতে কাঠবিড়ালীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। একাধিক কাঠবিড়ালী এদিক সেদিক ছোটাছুটি করে কখনও গাছের আবডালে কখনও গাছের কুঠুরিতে আবার কখনও সবুজ ঘাসের নিচে মুখ ডুবিয়ে খাবার সংগ্রহ করে খাচ্ছে। বিভিন্ন প্রজাতির পাখিও কখনও গাছের ডালে কখনও লেকের পানিতে আবার কখনও হাঁটার রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছে।

স্বাভাবিক সময়ে উদ্যানে এমন দৃশ্য কল্পনাও করা যায় না। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা অবধি হাজার হাজার মানুষের পদচারণা ও হইচই-হট্টগোলের কারণে গাছে গাছে পাখিদের কদাচিৎ দেখা মেলে। গাছে ফুল ফুটলেও নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে অধিকাংশ সময়ই সেগুলো কেউ না কেউ নিয়ে যায়।

মানুষের উপস্থিতির কারণে কদাচিৎ কাঠবিড়ালীর দেখা মেলে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে মানুষজনের উপস্থিতি প্রায় না থাকায় কাঠবিড়ালীরা মনের আনন্দে ঘুরে বেড়ায়। তাই উপস্থিত অনেকেই বললেন, করোনা অনেক কিছু কেড়ে নিলেও প্রকৃতিকে ফিরিয়ে দিয়েছে তার স্বরূপ।

এমইউ/বিএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()