সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

বেবি তরমুজ চাষ করে সফল সৌরভ

ভোলায় বর্ষাকালে বেবি তরমুজ চাষ করে সফল হয়েছেন সৌরভ চন্দ্র হাওলাদার। কোন প্রকার পোকার আক্রমণ না থাকায় সফল হয়েছেন তিনি। বাজারে বিক্রি করেও পাচ্ছেন অর্থ। বিভিন্ন রঙের এ তরমুজ দেখত

ভোলায় বর্ষাকালে বেবি তরমুজ চাষ করে সফল হয়েছেন সৌরভ চন্দ্র হাওলাদার। কোন প্রকার পোকার আক্রমণ না থাকায় সফল হয়েছেন তিনি। বাজারে বিক্রি করেও পাচ্ছেন অর্থ। বিভিন্ন রঙের এ তরমুজ দেখতে যেমন সুন্দর; তেমনই খেতেও সুস্বাদু। তাই এ তরমুজের চাহিদা অনেক। এদিকে তার সফলতায় অন্যদের মাঝে চাষের আগ্রহ বেড়েছে।

জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সৌরভ চন্দ্র হাওলাদার পরিত্যক্ত ১০ শতাংশ জমিতে পরীক্ষামূলক আবাদ করেন সফন বেবি তরমুজ। কম খরচে ৭০ দিনে জমিতে ফল বড় হতে শুরু করে। প্রথমে ভয় থাকলেও ফলন আসার পর মুখে হাসি ফুটেছে। ইতোমধ্যে একেকটি তরমুজের ওজন ২ থেকে আড়াই কেজি হয়েছে। বর্তমানে ক্ষেতে রয়েছে প্রায় ১ হাজার তরমুজ। তরমুজ বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০-৭০ টাকায়।

কৃষক সৌরভ চন্দ্র হাওলাদার জাগো নিউজকে জানান, একসময় তিনি বেকার ছিলেন। ধান চাষে তেমন লাভ না হওয়ায় অন্য কিছু করার চিন্তা করেন। প্রায় বছরখানেক আগে একটি এনজিওর কর্মীরা তাকে তরমুজ চাষে উৎসাহিত করেন। পরে ওই সংস্থা থেকে প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ পেয়ে নিজের জমিতে চাষ শুরু করেন। চাষ করতে তার খরচ হয় ৫০ হাজার টাকা।

তিনি জানান, প্রথমে পরিবারের সদস্যরা তাকে বাধা দেয়। কিন্তু তিনি কোন বাধা না মেনে চাষ করেন। ফলে মাত্র ৭০ দিনের মাথায় সফলতা পান। এপর্যন্ত প্রায় ৬০ হাজার টাকার তরমুজ বিক্রি করেন। এপর্যন্ত আরও ১ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন বলে জানান।

স্থানীয় কৃষক আলী মিয়া ও ইউনুছ মিয়া বলেন, ‘এত কম খরচে ও কম পরিশ্রমে এত লাভ হয়, আগে জানতাম না। আগামীতে আমরা ব্যাপকভাবে এ তরমুজ চাষ করবো।’

ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, এ বছর তিন জন কৃষককে বিনামূল্যে প্রশিক্ষণ ও বীজ দেওয়া হয়। তারা পরীক্ষামূলক চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। আগামীতে ব্যাপক হারে আবাদ করার জন্য কৃষকদের উৎসাহিত করবো।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জাগো নিউজকে জানান, জেলায় এ তরমুজের আবাদ প্রথম। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় নতুন জাতের এ তরমুজ চাষ করে কৃষকরা সফল হয়েছেন।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)