ভিডিওজয়পুরহাটের পাঁচবিবিতে মাচায় লাভজনক চায়না তরমুজের চাষ
জয়পুরহাটের পাঁচবিবির বিনধারা মাঠে মাচায় ঝুলছে কালো খোসার ছোট ‘ব্ল্যাকবেবি’ তরমুজ। ৬০ দিনের এই ফসলে বিঘায় ৫০ গ্রাম বীজ, ফলন ১,২০০ থেকে ১,৫০০টি তরমুজ বা ৪ থেকে সাড়ে ৪ টন, আর কেজি ৩০ টাকা দরে লাভ অন্য ফসলের চেয়ে বহুগুণ।
