সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসছে সোনাখালীর গরু

করোনার কারণে গত দুই বছর খুব একটা লাভের মুখ দেখেননি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের সোনাখালী গ্রামের খামারিরা। কিন্তু এ বছরের পরিস্থিতি ভিন্ন। দেশের বিভিন্ন এলাকায় কোরবানির হাট বসার একমাস আগে থেকেই এ গ্রামের খামারিদের গরু বিক্রি শুরু হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় এ গ্রামে প্রাকৃতিকভাব

লাইভস্টক

করোনার কারণে গত দুই বছর খুব একটা লাভের মুখ দেখেননি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের সোনাখালী গ্রামের খামারিরা। কিন্তু এ বছরের পরিস্থিতি ভিন্ন। দেশের বিভিন্ন এলাকায় কোরবানির হাট বসার একমাস আগে থেকেই এ গ্রামের খামারিদের গরু বিক্রি শুরু হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় এ গ্রামে প্রাকৃতিকভাবে পালন করা দেশি গরু কিনে ঢাকায় নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। এ কারণে অন্য বছরের তুলনায় এবছর গরুর দাম ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন খামারিরা।

সোনাখালী গ্রামটি কোটালীপাড়া উপজেলার বিল এলাকায় অবস্থিত। বছরের প্রায় ৯ মাস গ্রামটি জলমগ্ন থাকে। বর্ষার সময় এলাকায় কোনো কাজ থাকে না। তাই ওই গ্রামের মানুষ দশকের পর দশক ধরে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। এই গ্রামের খামারের গরুগুলোকে ঘাস খাইয়ে প্রাকৃতিকভাবে পালন করা হয়। যে কারণে এ গ্রামের গরুগুলোর কোটালীপাড়াসহ এর আশপাশের উপজেলায় ব্যাপক চাহিদা রয়েছে।

চলতি বছর গ্রামটির শতাধিক ছোট-বড় খামারে ৯ শতাধিক গরু পালন করা হয়েছে। এরই মধ্যে প্রায় দুই শতাধিক গরু বেশ ভালো দামেই বিক্রি হয়েছে বলে বিভিন্ন খামারের মালিকরা জানিয়েছেন। যার ফলে তারা বেশ খুশি।

সোনাখালী গ্রামের খামারি খবীর গাজী (৬০) বলেন, গত ৪০ বছর ধরে গরু লালনপালন করছি। প্রতিবছর কোরবানির আগে গরু বিক্রি করে আবার নতুন করে কিনি। গতবছর কোরবানির ইদের পরে পাঁচ লাখ টাকা দিয়ে ১০টি গরু কিনেছি। এই ১০টি গরু এক বছর ধরে লালনপালন করেছি। এরই মধ্যে গরু কেনার জন্য কয়েকজন ব্যাপারি খামারে এসেছেন। অন্য বছরের তুলনায় এবছর গরুর চাহিদা বেশি মনে হচ্ছে।

খামারি সিদ্দিক গাজী (৫০) বলেন, প্রতিবছর আমরা প্রায় খামারিই খামারে বসে গরু বিক্রি করি। ঈদের কয়েকদিন আগে আমাদের এখানে গরু বিক্রি শুরু হয়। এবছর প্রায় মাসখানেক আগে গরু বিক্রি শুরু হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার কারণে ব্যাপারিরা গরু কিনে ঢাকায় নিয়ে যাচ্ছেন। তাই এবছর আগে থেকেই গরু বিক্রি শুরু হয়েছে।

খামারি নুরুল ফকির (৪৫) বলেন, আমার খামারে চারটি গরু ছিল। এরই মধ্যে আমি দুটি গরু বিক্রি করেছি। অন্য বছরের তুলনায় এবছর একটু বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে। কারণ হিসেবে খৈল, ভুসির দাম বৃদ্ধিকে দায়ী করেন এই খামারি।

গরুর ব্যাপারি সোহাগ শেখ বলেন, ফেরিতে সময় নষ্ট হওয়ার কারণে প্রতিবছর আমরা সোনাখালী গ্রাম থেকে গরু কিনে পদ্মার এ পাড়ের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতাম। এখানকার দেশীয় গরুর ব্যাপক চাহিদা রয়েছে। আর পদ্মা সেতু চালু হওয়ায় আমরা অন্য বছরের তুলনায় একটু বেশি দাম দিয়ে গরু কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাশ বলেন, সোনাখালী গ্রামের খামারিরা আমাদের কাছ থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে গরু পালন করছেন। এখানকার অধিকাংশ গরুগুলোকে প্রাকৃতিকভাবে লালনপালন করা হয়। এখানে রয়েছে ছোট-বড় বিভিন্ন সাইজের দেশীয় প্রজাতির গরু। প্রতিবছরই এ গ্রামের খামারিরা গরু বিক্রি করে লাভবান হচ্ছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()