সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ফেনীতে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কোরবানির পশুর হাট। ফেনীতে এবার হাটগুলোতে বড় গরুর সরবরাহ থাকলেও ক্রেতাদের চোখ আটকে যাচ্ছে ছোট ও মাঝারিগুলোর দিকে।

লাইভস্টক

ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কোরবানির পশুর হাট। ফেনীতে এবার হাটগুলোতে বড় গরুর সরবরাহ থাকলেও ক্রেতাদের চোখ আটকে যাচ্ছে ছোট ও মাঝারিগুলোর দিকে।

জেলার ৬ উপজেলা ও ৫ পৌরসভায় স্থায়ী-অস্থায়ী মিলে ১২৮টি পশুর হাট বসেছে এবার। এদিকে, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, এবার কোরবানির ঈদে ফেনীতে চাহিদা রয়েছে ৯০ হাজার পশুর। এর বিপরীতে জেলার বিভিন্ন খামারি ও প্রান্তিক পশু পালনকারীদের কাছে ১ লাখের বেশি পশুর যোগান আছে। এ ছাড়াও অনেকে নিজেরা লালন পালন করে কোরবানি করে থাকেন। সে হিসাবে ১ লাখ ২ হাজার পশু প্রস্তুত রয়েছে।

এদিকে, হাটগুলোর মধ্যে স্থায়ী ১৫টি এবং অস্থায়ী ১১৩টি হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে বাজার সরগরম হয়ে উঠেছে। খামারগুলো গরুতে ভরা। বেচাকেনাও কমবেশি চলছে।

ফেনীর সবচেয়ে বড় কয়েকটি হাটের মধ্যে বকতারমুন্সি পশুর হাট একটি। এ হাটে ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু বিক্রির জন্য নিয়ে আসেন। কোরবানির ঈদের ৮ থেকে ১০ দিন আগে গরু, ছাগলসহ বিভিন্ন পশু কেনাবেচায় সরগরম হয়ে উঠে এই হাট।

পশু বিক্রেতা মোমিন বলেন, গ্রামে হাট বসাতে বাড়িতে পালন করা একটি ছাগল নিয়ে এসেছি। লোকজন দেখছে কিন্ত দাম একেবারেই কম বলছে। ১৭ থেকে ১৮ কেজির ছাগলের দাম বলছে ১২ হাজার, ১৪ হাজার। কিন্ত ১৫ হাজার দাম হলে বিক্রি করে দেবো।

এই পশুর হাটের আধিপত্য রয়েছে দেশি গরুর। তবে বড় গরুর চেয়ে ছোট এবং মাঝারি আকারের গরুর কাছেই ক্রেতাদের ভিড় বেশি।

হাটে আগত ক্রেতা আলী হোসেন বলেন, হাটে প্রচুর পরিমাণে গরু ও ছাগল উঠেছে। তুলনামূলকভাবে ছাগলের দাম অন্যান্য বছরের মতো। অন্যদিকে, গরুর দাম একটু বেশি মনে হচ্ছে।

গরু বিক্রেতা মোরশেদ আলম বলেন, এ বছর পশুর খাদ্যের দাম অনেক বেশি তাই পশু পালনে গরুর খাদ্য ও পরিচর্যায় খরচ বেড়েছে দ্বিগুণ। তিনি বলেন, হাটে ছয়টি গরু নিয়ে এসেছিলাম। আমার একটি গরু দেড় লাখ টাকায় বিক্রি করেছি। অপর গরুগুলো দাম পছন্দমত না হওয়ায় বিক্রি না করে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।

ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, খাবার ও রক্ষণাবেক্ষণের ব্যয় বাড়তি থাকায় বাজারে পশুর দর কিছুটা চড়া থাকবে। তবে সেটি অতিরিক্ত না। এবার বাজারের সঙ্গে পাল্লা দিয়ে অনলাইন ও সরাসরি খামারেই পশু বিক্রি হচ্ছে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফুলগাজী দিয়ে গরু চালান বেশি হয়। গরু পাচার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোরবানি ঈদকে কেন্দ্র করে কোনো গরু যাতে ভারত থেকে না আসে সে বিষয়ে পুলিশ, বিজিবি, র্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে। সড়ক ও মহাসড়কের পাশে কোনো গরুর হাট থাকবে না। সে বিষয়ে ইজারাদারদের আলোচনা হয়েছে। এসময় জাল টাকা প্রতিরোধ ও গরু ব্যবসায়ীদের হয়রানি বন্ধে পুলিশ সচেতন থাকবে।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পশুর হাট ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকিং সেবাকে বাজারভিত্তিক করার জন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। কোরবানির পশুরহাটে দালাল চক্র অস্বাভাবিক দাম বৃদ্ধি ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, ফেনীতে কোরবানির পশু বেচাকেনায় জনপ্রিয় হয়ে উঠেছে 'লাইভ ওয়েট' পদ্ধতি। এখন থেকেই খামারে শুরু হয়েছে পশু বেচাকেনা। ঝামেলাহীন হওয়ায় এ পদ্ধতিতে খুশি ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষ। প্রাণী সম্পদ বিভাগও উৎসাহ যোগাচ্ছে এ পদ্ধতিতে।

এসএনআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()