সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন, মারা গেলো ৬০০ মুরগি

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের এক খামারির বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ অফিস। এতে গরম সহ্য করতে না পেরে খামারের ৬০০ মুরগি মারা গেছে বলে দাবি করা হয়েছে।

লাইভস্টক

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের এক খামারির বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ অফিস। এতে গরম সহ্য করতে না পেরে খামারের ৬০০ মুরগি মারা গেছে বলে দাবি করা হয়েছে।

এতে হাসানুর রহমান (২২) নামে ওই খামারির প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এছাড়া বিদ্যুৎ বিল বকেয়া না থাকার দাবিও করছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, চন্দনপাট ইউনিয়নের কাজীপাড়ায় ব্রয়লার মুরগির খামার গড়ে তোলেন হাসানুর। গত ফেব্রুয়ারিতে ৭ হাজার ২০০ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে নতুন করে সংযোগ নিয়ে মুরগির খামার শুরু করেন তিনি।

এদিকে, ২৪ হাজার টাকা বকেয়া বিল থাকার অভিযোগে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় হাসানুর বাড়িতে ছিলেন না এবং তাকে না জানিয়েই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখেন হাসানুর। এ অবস্থায় শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে, খামারে থাকা ৬০০ মুরগি গরম সহ্য করতে না পেরে মারা গেছে। পরে বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে হাসানুর রহমান বলেন, কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই। আগের সব বকেয়া পরিশোধ করে নতুন সংযোগ নিয়ে খামার গড়ে তুলি। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে না জানিয়েই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন পথে বসার উপক্রম।

জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ বিল বকেয়া না থাকার বিষয়টি সত্য নয়। লেজার বুকে তার ২৪ হাজার টাকা বকেয়া রয়েছে। হিট লিস্টে নাম থাকায় হেড অফিসের নির্দেশনা অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জিতু কবীর/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

নিষেধ সত্ত্বেও জলাতঙ্কে আক্রান্ত গরু ৬০ হাজারে বিক্রি ও জবাই, রায়পুরার বাজারে আতঙ্ক

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজারে জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে আটক করে ইউএনওর কাছে নিয়েছেন স্থানীয়রা; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, গরুটি আলাদা রাখতে ও বিক্রি না করতে আগেই সতর্ক করা হয়েছিল।

আজকের পত্রিকা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ফিডের বস্তা ২,৫০০-২,৯০০ টাকা, ছয় মাসে ৪৯৫ টাকা বেশি: মতলবে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

চাঁদপুরের মতলব উত্তরে খাদ্য, ওষুধ ও লেয়ারের বাচ্চার দাম বেড়ে ডিমের দামে খরচ না ওঠায় বেশ কিছু খামার বন্ধ; খামারিরা দাম নিয়ন্ত্রণ চান, পোলট্রি অ্যাসোসিয়েশন বাচ্চা ও ফিড কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কথা বলছে, প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন ভ্যাকসিন সরকারি দামেই বিক্রি হয়।

দেশ রূপান্তর২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্যাকেটজাত তরল দুধ লিটারে ১০ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা, খামারি পাচ্ছেন ৩ টাকা বেশি

মিল্কভিটার এক লিটার ১০০ থেকে ১১০ টাকা, ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির লিটার ১১০-১১৫ টাকা; চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলছেন প্যাকেজিং, গ্যাস ও পরিবহন খরচে লোকসানে ছিল সমিতি, খামারি পর্যায়ে ক্রয়মূল্যও লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে; খুচরা বিক্রেতারা বলছেন বিক্রি কমেছে।

ইত্তেফাক২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()