সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

সবজির দাম না পেয়ে হতাশ, কৃষকের মুখে হাসি ফোটাল ‘স্বপ্ন’

এবার শীতকালীন সবজি ফুলকপির ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলার চাষিরা। বিক্রি করে পরিবহন ও শ্রমিক খরচের টাকাও উঠছে না। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। অনেকে রাগে-ক্ষোভে ক্ষেতেই সবজি নষ্ট করে ফেলছেন।

শাকসবজি

এবার শীতকালীন সবজি ফুলকপির ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলার চাষিরা। বিক্রি করে পরিবহন ও শ্রমিক খরচের টাকাও উঠছে না। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। অনেকে রাগে-ক্ষোভে ক্ষেতেই সবজি নষ্ট করে ফেলছেন।

কৃষকের হতাশার খবর চোখে পড়ে চেইন সুপারশপ 'স্বপ্ন' কর্তৃপক্ষের। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে প্রতিনিধি গিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার পিস ফুলকপি কিনেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সবজিগুলো কেনা হয়।

হরিরামপুরের ফুলকপি চাষি রাকিব হোসেন বলেন, 'এ বছর আমি চার বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। এক বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েতে ২৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের মুখ দেখছি না। উল্টো জমিতে ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছিল। সেখানে আশার মুখ দেখালো সুপারশপ স্বপ্ন। আমাদের কাছ থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছে। তাদের আমরা ধন্যবাদ জানাই।'

'স্বপ্ন'র মেহেরপুর আউটলেট অপারেশন ম্যানেজার মাজেদুল হক বলেন, 'মিডিয়ায় ফুলকপি চাষিদের দুর্ভোগের বিষয়টি জানতে পারি। পরে আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগ করে সবজি কিনেছি। অন্যান্য ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান থাকবে।'

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের লাভবান না করে কৃষকদের সঙ্গে সরাসরি সেতুবন্ধনের চেষ্টা করে আসছে স্বপ্ন। এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

জেলা কৃষি বিপণন অনুসন্ধান কর্মকর্তা জিব্রাইল হোসেন জানান, বর্তমানে বাজারে ফুলকপির সরবরাহ বেড়ে যাওয়ায় চাহিদা কমে গেছে। যে কারণে কৃষকরা লোকসানে পড়েছেন। লোকসান থেকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কৃষকদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃঞ্চ হালদার বলেন, প্রতিবছর এ মৌসুমে মেহেরপুরে ব্যাপকভাবে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়। হঠাৎ দরপতন হয়েছে। স্বপ্নকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

এ বিষয়ে 'স্বপ্ন'-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে মেহেরপুরের কৃষকদের হতাশার বিষয়টি আমাদের চোখে পড়ে। পরে 'স্বপ্ন'র টিম মেহেরপুরের সেই কৃষকের সঙ্গে যোগাযোগ করে এবং তার জমির ফুলকপি কেনা শুরু করে। এবার 'স্বপ্ন'র ক্রেতাদের জন্য থাকবে মেহেরপুরের সেই কৃষকের ফুলকপি।

তিনি আরও বলেন, 'স্বপ্ন' বিভিন্ন সময় নানাভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। 'স্বপ্ন' বিশ্বাস করে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()