সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

ফল চিবিয়ে নাকি রস করে খাবেন?

শরীর সুস্থ রাখতে নিয়মিত ফল খাওয়ার বিকল্প নেই। বিশেষ করে ঋতুভেদে মৌসুমী সব ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিয়মিত ফল খেলে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। তবে ফল কীভাবে খাবেন? অর্থাৎ চিবিয়ে নাকি রস করে খাবেন?

শরীর সুস্থ রাখতে নিয়মিত ফল খাওয়ার বিকল্প নেই। বিশেষ করে ঋতুভেদে মৌসুমী সব ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিয়মিত ফল খেলে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। তবে ফল কীভাবে খাবেন? অর্থাৎ চিবিয়ে নাকি রস করে খাবেন?

চিকিৎসকদের মতে, রস করে খাওয়ার পরিবর্তে ফল চিবিয়ে খেলেই পুষ্টিগুণ বেশি মেলে। কারণ ফলের মধ্যে বিশেষ করে ফলের খোসা, বাইরের অংশ এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

ফল রস করে খেলে এর ফাইবার নষ্ট হয়ে যায়। ফলে ওই ফাইবারের গুণ আর পাওয়া যায় না। তাই চেষ্টা করুন ফল চিবিয়ে খেতে। তাহলে একটি ফল খেলে এর পুষ্টিগুণ পুরোটাই আপনার শরীরে প্রবেশ করবে।

আবার অনেক ফলের খোসাতেও আছে প্রচুর গুণ। তাই সেসব ফলের খোসা না ফেলে খোসাসহ খেতে পারলেই ভালো। তবে পেটের সমস্যা থাকলে ফলের খোসা বাদ দিয়ে খাওয়াই ভালো।

তবে যাদের দাঁতের সমস্যা আছে অথবা চিবিয়ে খেতে কষ্ট হয় তারা ফলের রস করে খেতে পারেন। আবার শিশুদেরও ফলের রস পান করাতে পারেন। তবে শিশু একটু বড় হতে শুরু করলে অবশ্যই তাকে ফল চিবিয়ে খাওয়ানোর অভ্যাস করুন।

আর অবশ্যই প্যাকেটজাত ফলের রস পান করা থেকে নিজেকে বিরত রাখুন। দোকান থেকে ফল কিনে ভালো করে ধুয়ে নিয়ে তা খান। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা কখনো খালি পেটে ফল খাবেন না। ফল খাওয়ার আগে সামান্য কিছু খেয়ে নেওয়া জরুরি।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

অর্ণবের বৃষ্টিতে ঈশ্বরদী ও লালপুরে নুয়ে পড়েছে পাকা আমন, ফলন কমার শঙ্কা

তিন দিনে ১১৩.৬ মিলিমিটার বৃষ্টিতে লালপুরে অন্তত ১৫০ হেক্টরের আমন হেলে পড়েছে; ঈশ্বরদীতে বিঘায় প্রায় ৫ মণ ফলন কমতে পারে বলে জানিয়েছে কৃষি অফিস, নুয়ে পড়া ধান বেঁধে দেওয়ার পরামর্শ।

সমকাল১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ইটনার হাওরে ডিলারের সার মিলছে না, বস্তায় ২০০ টাকা বেশি দিয়ে কিনছেন কৃষক

বোরোর জমি তৈরির সময়ে কিশোরগঞ্জের ইটনায় ১০৮ বস্তা বিএডিসির ডিএপি সারসহ একটি নৌকা আটক করেছে নৌ পুলিশ; কৃষকদের অভিযোগ, ডিলারের বরাদ্দ এলাকায় না আসায় চোরাই সার কিনতে হচ্ছে বাড়তি দামে।

সমকাল১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মিরসরাইয়ে প্রথম কালো ধানের পরীক্ষামূলক চাষ, ফলন প্রায় দ্বিগুণ বললেন উদ্যোক্তা

করেরহাটের দক্ষিণ অলিনগরে ৪.৮ কাঠা জমিতে ব্ল্যাক রাইস চাষ করেছেন গিয়াস উদ্দিন সোহেল; পুরো ধান আগামী মৌসুমের বীজ হিসেবে রাখবেন তিনি, বাজার সম্ভাবনা যাচাই করছে উপজেলা কৃষি বিভাগ।

জাগো নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)