সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

শেখ হাসিনা মানুষের সক্ষমতা বাড়িয়েছেন: শ ম রেজাউল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সক্ষমতা বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

মৎস্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সক্ষমতা বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলা মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এখন ভুখা, নাঙা, লঙ্গরখানায় যাবে, পাঁজরের হাড় বেরিয়ে গেছে, গায়ে জামা নেই, রাস্তায় ভিক্ষা করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনার ডায়নামিক লিডারশিপে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সবকিছুতে একটা রেডিক্যাল চেঞ্জ আসছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় আসার পর আলাদা করে কোনো ট্যাক্স ধার্য করেননি। ট্যাক্স বাড়াননি। ইকোনমিক্যাল স্ট্রাকচার প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগে যা ছিল, আসার পর তাই আছে। একজন মানুষের সততা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, দেশপ্রেম এবং লক্ষ্যে পৌঁছানোর ক্যারেসমাটিক মেধা থাকলে বিপন্ন-বিপর্যস্ত একটি দেশকে কোথায় নিয়ে যাওয়া যায়, সেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রী দেখিয়েছেন।

আরও পড়ুন: ভিক্ষা করে সংসার চালায় শিশু রাহমিদা

খামারিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যে ছেলেটি সুন্দর লাভ বার্ড দেখে যাচ্ছে, সে চিন্তা করছে, এটা বিক্রি করে টিকে আছে, আমিও একটা করবো। অর্থাৎ আমার উদ্যোক্তাকে আমি ছড়িয়ে দিচ্ছি এর ভেতর থেকে। তাদের অনুপ্রাণিত করছি। শুধু দেখার ভেতর থেকে এটা শেষ হচ্ছে না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. টি. এম মোস্তফা কামাল।

এসএম/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()