সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বিশ্বব্যাপী বেড়েছে হাঙরের আক্রমণ

২০২১ সালে বিশ্বে হাঙরের আক্রমণ বেড়েছে। তবে এর আগের তিন বছরে হাঙরের আক্রমণ উল্লেখযোগ্যভাবে কম ছিল। ২০২০ সালে মহামারির কারণে সমুদ্র সৈকতগুলো প্রায় বন্ধ ছিল তারপরও এসময় উল্লেখযোগ্য সংখ্যক আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এবিসিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পরিবেশ

২০২১ সালে বিশ্বে হাঙরের আক্রমণ বেড়েছে। তবে এর আগের তিন বছরে হাঙরের আক্রমণ উল্লেখযোগ্যভাবে কম ছিল। ২০২০ সালে মহামারির কারণে সমুদ্র সৈকতগুলো প্রায় বন্ধ ছিল তারপরও এসময় উল্লেখযোগ্য সংখ্যক আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এবিসিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গবেষকরা জানিয়েছেন, বিশ্বব্যাপী গত বছর ৭৩ জনের ওপর আক্রমণ চালায় হাঙর। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৫২ জনে। ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি ও আমেরিকান ইলাসমোব্রাঞ্চ সোসাইটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে।

ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইল ম্যানেজার টাইলার বোলিং বলেন, ২০২০ সালে হাঙর ৫২ জনের ওপর আক্রমণ করে যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। করোনা মহামারির করণেই এমনটা হয়। এ সময় সাদা হাঙর, ষাঁড় হাঙর ও বাঘ হাঙরের আক্রমণের খবরও পাওয়া গেছে।

কেউ যদি হাঙরকে উত্তেজিত করে তাহলে ও ইচ্ছাকৃতভাবে হাঙর মানুষের ওপর আক্রমণ করে। গত বছর হাঙরের আক্রমণে ১১ জনের মৃত্যু হয়। যার মধ্যে দুইজন মারা যান হাঙরকে উত্তেজিত করার কারণে। গত বছর অস্ট্রেলিয়ায় মারা গেছেন তিনজন, নতুন ক্যালেডোনিয়া দুইজন। তাছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় একজন করে মারা গেছেন। তবে তারা কেউই হাঙরকে উত্তেজিত করেননি।

হাঙর বিশ্বের বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম। প্রায়ই এ প্রাণির আক্রমণের শিকার হন সার্ফাররা। তবে হাঙর বিপজ্জনক প্রাণি হলেও খুব একটা যে আক্রমণ করে তা নয়। মূলত এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেই চলে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()