সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

মুলা বিক্রি করে উঠছে না পরিবহন খরচ

রাজশাহীতে মুলার ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। ৩-৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুলা। পাইকারি বাজারে দাম না পেয়ে অনেক জায়গায় মুলা ফেলে রেখে চলে যাচ্ছেন চাষিরা।

শাকসবজি

রাজশাহীতে মুলার ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। ৩-৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুলা। পাইকারি বাজারে দাম না পেয়ে অনেক জায়গায় মুলা ফেলে রেখে চলে যাচ্ছেন চাষিরা।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে এ বছর এক হাজার ৬৮০ হেক্টর জমিতে মুলা চাষ হয়েছে। উৎপাদনের আশা ৫৩ হাজার ৬৪৪ মেট্রিক টন।

খোঁজ নিয়ে জানা গেছে, বছরের শুরুতে চাষিরা মুলার দাম ভালো পেলেও বর্তমানে দাম নেই বললেই চলে। খুব ভালো মানের মুলা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫-৭ টাকা দরে। একটু নিম্নমানের মুলা হলেই সেগুলোর দাম পাওয়া যাচ্ছে না। ফলে মুলার দাম না পেয়ে অনেকেই বাজারেই ফেলে যাচ্ছেন।

সাহেব বাজারে মুলা বিক্রি করতে আসা চাষি রফিকুল ইসলাম বলেন, 'একবিঘা জমিতে আগাম মুলা চাষ করেছিলাম। শুরুতে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। এখন সেই মুলা ৩-৫ টাকা কেজি দরেও বিক্রি করতে পারছি না। আজকেও ৩ টাকা দরে বিক্রি করেছি। শেষের দিকের পাঁচ কেজির মতো মুলা তো ফেলেই দিয়েছি।'

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'এখন মুলার যে দাম পাচ্ছি তাতে বাজারে আনার খরচই মিটছে না। ভাবছি আর মুলা নিয়ে আসবো না।'

পবার চাষি জাকিরুল ইসলাম বলেন, 'মুলা ক্ষেত থেকে বাজারে এনে কোনো লাভই হচ্ছে না। মুলা আনা ছেড়ে দিতে হবে।'

রাজশাহীর সাহেব বাজার কাঁচাবাজার সমিতির সভাপতি ফাইজুল ইসলাম। তিনি বলেন, 'পাইকারি বাজারে মুলার দাম নেই। পাইকারিতে একেবারে এক নম্বরটা ৫-৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একটু নিম্নমানের হলে সেগুলো ফেলে দিতে হচ্ছে। তবে প্রতিদিন ভালো পরিমাণে মুলা বাজারে আসছে।'

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, এবার বছরের শুরুতে আগাম মুলার চাহিদা ও দাম বেশি ছিল। তখন কৃষকরা ভালো লাভ করেছেন। এখন শেষের দিক। এজন্য দাম কম। প্রতি বছরই এটা হয়। তবে কৃষকের লস কম হয়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()