সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ফরিদপুরে ‘ব্ল্যাক রাইস’ চাষে রন্টির সাফল্য

ফরিদপুরে ওষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ 'ব্ল্যাক রাইস' চাষ করে তরুণ কৃষি উদ্যোক্তা হাসিবুল হাসান রন্টি সফল হয়েছেন। প্রায় দুই বিঘা জমিতে এ ধানের চাষ করেছেন তিনি। এতে বাম্পার ফলন হয়েছে। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে হাসিবুল হাসান রন্টির ধান ক্ষেত। তার বাড়ি ফরিদপুর শহরের আলীপুর।

ফসল

ফরিদপুরে ওষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ 'ব্ল্যাক রাইস' চাষ করে তরুণ কৃষি উদ্যোক্তা হাসিবুল হাসান রন্টি সফল হয়েছেন। প্রায় দুই বিঘা জমিতে এ ধানের চাষ করেছেন তিনি। এতে বাম্পার ফলন হয়েছে। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে হাসিবুল হাসান রন্টির ধান ক্ষেত। তার বাড়ি ফরিদপুর শহরের আলীপুর।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে ব্ল্যাক রাইস ধানের বীজ সংগ্রহ করেছেন তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় দুই বিঘা জমিতে প্রায় ৫৫-৬০ মণ ধানের ফলন হবে। কৃষকদের হাতে ব্ল্যাক রাইস পৌঁছে দিতে বীজ হিসেবে সংগ্রহ ও সংরক্ষণ করবে বলে জানিয়েছে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

তরুণ কৃষি উদ্যোক্তা হাসিবুল হাসান রন্টি জাগো নিউজকে বলেন, 'ইউটিউবে প্রথম এ ধানের চাষাবাদের বিষয়ে দেখেন ও বিস্তারিত জানেন। পরে অনলাইনে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বীজ সংগ্রহ করেন। প্রায় ২ হাজার টাকা কেজি দরে ২ কেজি ব্ল্যাক রাইস ও ২ কেজি গোল্ডেন ব্ল্যাক রাইসের বীজ সংগ্রহ করেন। ব্ল্যাক রাইসের চাল একটু মোটা ও গোল্ডেন ব্ল্যাক রাইসের চাল চিকন। ৭৫ দিন হলো ধান লাগিয়েছি। আর দুই সপ্তহের মধ্যে ধান কাটতে পারব।'

তিনি আরও বলেন, 'কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় পর্যবেক্ষণ ও সহায়তা করছে। তারা আমার এ ধানকে বীজ হিসেবে সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়াও অন্য কৃষকের কাছ থেকেও প্রচুর সাড়া পেয়েছি। এরই মধ্যে আমার কাছে ১ হাজার টাকা কেজি দরে ধান বীজ হিসেবে নেওয়ার জন্য কয়েকজন অর্ডার করে রেখেছেন। ধান চাষের পাশাপাশি সৌদি আরবের খেজুর বাগান, মাল্টার বাগান করেছি। আমার একটি গরুর ফার্ম আছে। সেখানেও আমি সফলতার মুখ দেখেছি।'

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্ল্যাক রাইস পুষ্টিগুণসমৃদ্ধ ও বাজারে দাম বেশি হওয়ায় দিন দিন আবাদে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। যা 'কালো ধান' নামে পরিচিত। এক সময় চীনের রাজা-বাদশাহদের সুস্বাস্থ্যের জন্য কালো ধান চাষ হতো। তবে এ ধান প্রজাদের জন্য ছিল নিষিদ্ধ।

ওষধি গুণাগুণের কারণে এ ধান চাষে ইচ্ছা জাগে হাসিবুল হাসান রন্টির। এ ধান এখানে নতুন। এ ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে। রন্টির এ ধানকে বীজ হিসেবে গ্রহণ করে এ অঞ্চল ও আশেপাশের অঞ্চলের কৃষককে সরবরাহ করা হবে। ফলে কৃষক কম দামে এ ধান সংগ্রহ করতে পারবেন। এ ধানের চালের ভাত খেলে অনেক রোগ কমে যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক জাগো নিউজকে বলেন, 'সাধারণ ধানের চেয়ে কালো ধানের দাম ও চাহিদা অনেক বেশি। কালো ধানে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ফাইবার হার্টকে রাখে সুস্থ। এ ছাড়া ডায়াবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধক এ ধানের চাল।'

তিনি আরও বলেন, 'গোল্ডেন ব্ল্যাক রাইস ধানগাছগুলো বেশ সুন্দর এবং অন্যান্য ধানগাছের মতোই সবুজ। শুধু ধানগুলো কালো। আর এ কালো ধান থেকেই বের হবে কালো রঙের চাল। ব্ল্যাক রাইস ধানের গাছও কালো। ধানের বাইলগুলোও কালো। চালও কালো।'

এন কে বি নয়ন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

পটুয়াখালীতে ১.৯ লাখ হেক্টরে আমনের লক্ষ্য, জুলাই-আগস্টের জলাবদ্ধতায় ১৭০ হেক্টর বীজতলা নষ্ট হলেও বিকল্প বীজতলায় রোপণ পুরোদমে

নিম্নচাপ, টানা বৃষ্টি ও জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পর উপকূলীয় জেলায় আমন রোপণ জোরেশোরে; বাউফলের কৃষক বেল্লাল মিরা ৬০ কাঠা থেকে এবার ৮০ কাঠায়; কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড উৎপাদনের সম্ভাবনা।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাজার ব্যবস্থাপনা

অক্টোবরে ৬৪ জেলায় নন-ইউরিয়া সারের চাহিদার শতভাগ বরাদ্দ ৩.১৫ লাখ টন, জেলাভিত্তিক চাহিদা ধরে ভাগ

কৃষি মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের বরাদ্দপত্রে অক্টোবরের টিএসপি ৭০,০৫২, ডিএপি ১,৫০,৯১০ ও এমওপি ৯৩,৬৫৪ টনের পুরোটা বরাদ্দ—টিএসপি পুরোটা বিএডিসি থেকে, ডিএপির ১,০০০ টন বিসিআইসি; বগুড়ায় এমওপি ৪,৫৪০, রাজশাহীতে ৩,৩৬০ টন; রবি-বোরোর জন্য আগাম আমদানি, মজুত ও মনিটরিং।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

হবিগঞ্জে ৯২ হাজার হেক্টরে রোপা আমন, ৯২ শতাংশ রোপণ শেষ—সার-ডিজেলে সংকট নেই, ধানের দাম বাড়াতে কৃষকের আহ্বান

মৌসুমের শুরুতে কম বৃষ্টির পর পর্যাপ্ত বৃষ্টি ও হাওরের পানি নামায় লক্ষ্যমাত্রা অর্জনের আশা; চুনারুঘাটে সর্বোচ্চ ১৮,২৮৫ হেক্টর; গত বছর আবাদ ছিল প্রায় ৮৮ হাজার হেক্টর; সাময়িক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাতেও পুনরায় রোপণ।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()