সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭২%বাতাস ৩ কিমি/ঘ

বাহাদুরের মৃত্যুর ৪৯ ঘণ্টা পর মারা গেলো ‘রঙমালা’

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের পুরুষ হাতি 'সৈকত বাহাদুর' মারা যাওয়ার ৪৯ ঘণ্টার মাথায় মারা গেছে নারী হাতি 'রঙমালা'। বয়সের ভারে ন্যুজ হয়ে অসুস্থ হাতিটি ৮৬ বছর বয়সে মারা গেছে বলে জানিয়েছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের পুরুষ হাতি 'সৈকত বাহাদুর' মারা যাওয়ার ৪৯ ঘণ্টার মাথায় মারা গেছে নারী হাতি 'রঙমালা'। বয়সের ভারে ন্যুজ হয়ে অসুস্থ হাতিটি ৮৬ বছর বয়সে মারা গেছে বলে জানিয়েছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাফারি পার্কে রক্ষিত হাতি বেষ্টনীতে রঙমালার মৃত্যু হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, পার্কের রক্ষিত বেষ্টনীতে পালিত রঙমালা হাতিটির বয়স হয়েছে প্রায় ৮৬ বছর। বয়সের ভারে শারীরিক অসুস্থতায় ভুগছিল হাতিটি। তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার সন্ধ্যায় রঙমালা অকস্মাৎ মারা গেছে। এ ঘটনায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ডুলাহাজারা সাফারি পার্কে থাকা হাতি (নারী) রঙমালা বয়সের ভারে শারীরিক অসুস্থ হলে গত ২২ ফেব্রুয়ারি পার্কের রেঞ্জ কর্মকর্তা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে চিঠি লিখে বিষয়টি জানান। পরে ২৪ ফেব্রুয়ারি হাতিটির সুচিকিৎসার্থে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়।

মেডিকেল টিমে ছিলেন ভেটেরিনারি এবং বন্যপ্রাণী বিভাগের মেডিসিন ও সার্জন (সভাসু) অধ্যাপক ডা. বিবেক চন্দ্র সূত্রধর, অধ্যাপক ডা. ভজন চন্দ্র দাশ, প্রাণিসম্পদ বিভাগের পরিচালক (অবসরপ্রাপ্ত) ডা. মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী ও ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন।

গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা গত ২৮ ফেব্রুয়ারি সরেজমিন গিয়ে সব প্রাণির শারীরিক অবস্থা তদারক করেন। পরে অসুস্থ রঙমালার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। সেই থেকে অদ্যাবধি রঙমালার চিকিৎসা চলছিল। এরপরও রঙমালাকে আর সারিয়ে তোলা যায়নি।

এর আগে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পালিত ৩২ বছর বয়সী বন্যহাতি সৈকত বাহাদুর সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে মারা যায়। পার্কের বেষ্টনীর ভেতরে খাবার খেতে খেতে অকস্মাৎ হাতি মারা যায় বলে জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম। এর ৪৯ ঘণ্টার মাথায় মারা গেলো আরেক হাতি রঙমালা।

সায়ীদ আলমগীর/এমআরআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)