সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭১%বাতাস ১ কিমি/ঘ

পাকা আমের বরফি

ফলের রাজা আম। এই ফল ছোট-বড় সবারই অনেক পছন্দের। বাজারে এখন পাকা আম উঠতে শুরু করেছে। আম দিয়ে বাহারি সব খাবার তৈরি করা যায়। তার মধ্যে ম্যাঙ্গো মিল্কশেক, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো মাউস, ম্যাঙ্গো কাস্টার্ড, ম্যাঙ্গো লাচ্ছি অন্যতম।

ফলের রাজা আম। এই ফল ছোট-বড় সবারই অনেক পছন্দের। বাজারে এখন পাকা আম উঠতে শুরু করেছে। আম দিয়ে বাহারি সব খাবার তৈরি করা যায়। তার মধ্যে ম্যাঙ্গো মিল্কশেক, ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো মাউস, ম্যাঙ্গো কাস্টার্ড, ম্যাঙ্গো লাচ্ছি অন্যতম।

তবে কখনো কি আমের বরফি খেয়েছেন? চাইলে মাত্র ৪ উপকরণ দিয়েই আপনি এই রেসিপি তৈরি করতে পারবেন। জেনে নিন আমের বরফি তৈরির সহজ রেসিপি-

আরও পড়ুন: ঝটপট আমের মোরব্বা তৈরির রেসিপি

উপকরণ

১. আম ১ কাপ (কেটে নেওয়া)২. চিনি ১ কাপ৩. দুধ আধা কাপ ও৪. নারকেল গুঁড়া ২ কাপ।

পদ্ধতি

প্রথমে ব্লেন্ডারে দুধের সঙ্গে কাটা আম ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর প্যানে আমের পেস্ট ঢেলে নিন। এতে চিনি মিশিয়ে বারবার নাড়তে থাকুন।

তারপর নারকেল গুঁড়া ভালো করে মিশিয়ে প্রায় ২০ মিনিট রান্না করুন। ঘন ঘন নাড়তে হবে তাহলে নীচে আটকে যাবে না। প্যানের গা ছেড়ে যতক্ষণ মিশ্রেণটি উঠে আসবে না ততক্ষণ নাড়তে হবে।

আরও পড়ুন: আমের চেয়ে এর খোসার পুষ্টিগুণই কি বেশি?

এবার মিশ্রণটি একটি পাত্রে নামিয়ে চামচ দিয়ে উপরে সমান করে নিন। ৩০-৪০ মিনিট অপেক্ষা করার পর মিশ্রণটি শক্ত হয়ে গেলে পাত্রটি উল্টে একটি প্লেটে ঢেলে নিন।

তারপর পছন্দের আকৃতিতে কেটে নিন আমের বরফি। একবার খেলে মুখে লেগে থাকবে এই আমের বরফি।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনা খরচের স্যাটেলাইট ছবিতে খেতের খবর, সপ্তাহে একবার হোয়াটসঅ্যাপে পরামর্শ

ভারতের নাগপুরের স্টার্টআপ বর্ষাকৃষি স্যাটেলাইট প্রযুক্তিতে কৃষকের নিজের খেতের ১৮ মাসের ছবি পড়ে সবুজভাব ও বৃষ্টি মিলিয়ে দেখে, তারপর সপ্তাহে একটি ছোট হোয়াটসঅ্যাপ বার্তায় জানায় কী দেখতে হবে।

Rural Voice১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)