সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°আংশিক মেঘলাআর্দ্রতা ৭১%বাতাস কিমি/ঘ

বগুড়ায় তক্ষকসহ রিসোর্টের ব্যবস্থাপক গ্রেফতার

বগুড়ায় তক্ষকসহ মেহেদী হাসান মণ্ডল (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবেশ

বগুড়ায় তক্ষকসহ মেহেদী হাসান মণ্ডল (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে শহরের গ্রিন রিসোর্ট নামের এক বিনোদন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি ওই রিসোর্টের ব্যবস্থাপক। মেহেদী হাসান মণ্ডল সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের আবুল হোসেন মণ্ডলের ছেলে।

আরও পড়ুন: ১০ লাখ টাকায় তক্ষক বিক্রি, তবে

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, মেহেদী হাসান বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। মঙ্গলবার রাতে জাতীয় পরিসেবা '৯৯৯' নম্বরে খবর আসে সাবগ্রামের গ্রিন রিসোর্টে পাচারের জন্য একটি তক্ষক রাখা হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি কার্টুন থেকে তক্ষক উদ্ধার করে। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তক্ষকটি প্রায় ৭-৮ ইঞ্চি লম্বা। এ ঘটনায় মেহেদী হাসানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত আইনে মামলা হয়েছে। তক্ষকটি বিলুপ্তপ্রায় প্রজাতির। সেটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞ আসিফ মাহমুদ জানান, এ ধরনের প্রাণীর বাস্তবে কোনো বাজারমূল্যে হয় না। তক্ষকটি গেছো টিকটিকি। প্রতারকরা কথিত মূল্যে সাজিয়ে প্রতারণা করার জন্য এগুলো সংগ্রহ করে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()